বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

জরাজীর্ণ ভবন, বন্ধ চিকিৎসাসেবা

হাঁসাইগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স
জরাজীর্ণ ভবন, বন্ধ চিকিৎসাসেবা

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে নির্মাণ করা হয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ভবন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। গত ছয় মাস বন্ধ আছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার প্রান্তিক জনগোষ্ঠী।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যন্ত এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৪০ হাজার। এ স্বাস্থ্য কেন্দ্রটি ইউনিয়নের ভীমপুর বাজারের পাশে অবস্থিত। স্বাস্থ্যকেন্দ্রের ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। দেয়ালে ফাটল দেখা দিয়েছে। জরাজীর্ণ হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবন। এ অবস্থায় গত দুই বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তার পরও একজন চিকিৎসক দিয়ে শুধু ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লিখে দেওয়া হয়। কোনো ধরনের ওষুধ সরবরাহ করা হতো না। একজন অফিস সহায়কও ছিলেন। এ ছাড়া পরিবার কল্যাণ পরিদর্শক (এফডিব্লউভি) দিয়ে মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান, পরিবার পরিকল্পনা পরামর্শ ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সেবাপ্রদান করা হচ্ছিল। কিন্তু ছয় মাস আগে এ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, অফিস সহায়ক ও পরিবার কল্যাণ পরিদর্শককে অন্যত্র বদলি করা হয়। এরপর থেকে ওই স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ হয়ে পড়ে। এতে সব ধরনের সেবাও বন্ধ হয়ে যায়।

ইউনিয়নের বাসিন্দারা জানান, স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। আধুনিক সেবা পেতে তাদের প্রায় ২৫ কিলোমিটার দূরে জেলা শহরে যেতে হয়। এতে সময় বেশি লাগার পাশাপাশি ভোগান্তিও হয়। বাড়তি অর্থ খরচ হয়ে থাকে। যাদের অর্থ খরচ সম্ভব নয়—নিম্ন আয়ের সেসব মানুষ চিকিৎসাসেবার বাইরেই থেকে যাচ্ছেন। জরুরি প্রয়োজনে সেবা নিতে এসে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় আবার অনেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। নতুন ভবন নির্মাণসহ দ্রুত স্বাস্থ্যসেবা চালু করার দাবি ইউনিয়নবাসীর।

স্বাস্থ্যকেন্দ্রের পাশের বাসিন্দা হাদেশ আলী প্রামাণিক বলেন, আগে সপ্তাহে চার থেকে পাঁচ দিন আমরা সেবা পেতাম। কিন্তু দুই বছর থেকে সেবার কার্যক্রম ধীর হতে থাকে। ব্যবস্থাপত্র লিখে দিলেও হাসপাতাল থেকে ওষুধ পাওয়া যেত না। আমরা বাইরের থেকে কিনে নিতাম। কিন্তু ছয় মাস থেকে চিকিৎসাসেবা একদমই বন্ধ। এতে করে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

সায়েদ আলী, খোদাবক্স, আনিসুর রহমান, মোজাহার আলীসহ কয়েকজন বলেন, স্বাস্থ্যকেন্দ্রের এ ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তারপর থেকে আমাদের এ স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন থেকে বন্ধ আছে। প্রাথমিক চিকিৎসাও পাওয়া যাচ্ছে না। নারী ও শিশুরা যে চিকিৎসা পেত, তা থেকে বঞ্চিত হতে হচ্ছে। চিকিৎসা নিতে হলে আমাদের ২৫ কিলোমিটার দূরে জেলা শহরে যেতে হয়। অনেক গরিব মানুষ অর্থাভাবে ভালো সেবাও পায় না। জেলা শহরে যাওয়ার সময় রাস্তায় রোগী মারা যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।

হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জছিম উদ্দিন মোল্লা বলেন, স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পর থেকেই চিকিৎসাসেবা বেহাল অবস্থা। প্রত্যন্ত এলাকা হওয়ায় ইউনিয়নবাসীর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। তারপরও সেবা চালু রাখতে আমার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সার্বিক ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনীহা। পরিবার পরিকল্পনা অফিসে বারবার জানানোর পরও চিকিৎসাসেবা দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি, নতুন ভবন নির্মাণসহ জনবল পদায়ন করে চিকিৎসাসেবা চালু হোক।

তবে নওগাঁ পরিবার পরিকল্পনা উপপরিচালক গোলাম মো. আজম এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে আসাসহ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X