ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ
মিয়া নুরুদ্দিন অপু

জনগণের অধিকার প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

টেকসই উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য বলে মনে করেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, রাজনীতি কখনোই ব্যক্তিগত লাভ, ক্ষমতা কিংবা স্বার্থসিদ্ধির মাধ্যম হতে পারে না। রাজনীতির প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ এবং সমাজের সার্বিক অগ্রগতি নিশ্চিত করা।

গতকাল বুধবার ডামুড্যার ধানকাটি ইউনিয়নের সমাবেশে এসব কথা বলেন নুরুদ্দিন অপু। এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের দোয়া চাইতে। কারণ জনগণের দোয়া ও ভালোবাসাই একজন রাজনীতিকের সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, বর্তমান সময়ে উন্নয়নের নামে অনেক ক্ষেত্রে টেকসই পরিকল্পনার অভাব দেখা যায়, যার ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার—এই মৌলিক খাতগুলোতে সমান গুরুত্ব দিতে হবে।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়নই স্থায়ী হয় না। রাজনৈতিক নেতৃত্ব যদি মানুষের দুঃখ-কষ্ট বুঝতে না পারে, তাহলে সেই রাজনীতি জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। সমাজে বৈষম্য কমিয়ে আনতে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক রাজনীতির বিকল্প নেই। এজন্য তরুণ প্রজন্মকে রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং সবার কাছে দোয়া চান।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১০

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১১

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১২

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৩

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৪

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৫

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৭

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৮

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৯

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

২০
X