কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশে সবচেয়ে বেশি কর্মী চীনের এরপর রাশিয়া ও ভারতের

অর্থনৈতিক শুমারি ২০২৪
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের অর্থনৈতিক খাতে বিদেশি কর্মীদের উপস্থিতিতে এশিয়ার দেশগুলোর প্রাধান্য বেশি। বিদেশি জনবলের বড় অংশই কয়েকটি নির্দিষ্ট দেশের দখলে। বিদেশি জনবলের মধ্যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বেশি চীনা নাগরিক। এর পরই রয়েছে রাশিয়া এবং ভারত। অর্থাৎ এই তিন দেশ মিলেই প্রায় অর্ধেক বিদেশি জনবল নিয়ন্ত্রণ করছে। বিদেশি কর্মীদের আধিপত্য বেশি ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর খাতে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলে এমন তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় প্রতিবেদনটি। ওই প্রতিবেদনে দেশের অর্থনৈতিক ইউনিটে কর্মরত বিদেশিদের সংখ্যা, ক্ষেত্র এবং বিদেশি বিনিয়োগের তথ্য তুলে ধরা হয়েছে।

শুমারির তথ্য বলছে, দেশে মোট ১৪ হাজার ৬৬৪ জন বিদেশি নাগরিক বিভিন্ন অর্থনৈতিক ইউনিট বা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৯৯১ জন বা ২৭ দশমিক ২২ শতাংশই চীনের নাগরিক। বিদেশি কর্মীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ার নাগরিক ৩ হাজার ৩৩৩ জন, যা মোট বিদেশির ২২ দশমিক ৭৩ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ভারতের কর্মী রয়েছেন ১ হাজার ৯০৮ জন, যা মোট বিদেশির ১৩ দশমিক ১ শতাংশ।

এ ছাড়া কাজাখস্তান থেকে ১ হাজার ২৮৮ জন কর্মরত রয়েছেন। তুলনামূলকভাবে কম সংখ্যায় থাকলেও শ্রীলঙ্কা থেকে ৬৫১ জন, দক্ষিণ কোরিয়া থেকে ৫২৮ জন, পাকিস্তান থেকে ৩৯৮ জন এবং যুক্তরাষ্ট্র থেকে ৩৫৯ জন কর্মী বিভিন্ন খাতে কাজ করছেন। এ ছাড়া জাপান থেকে ২৮৩ জন, মালয়েশিয়া থেকে ১৮৫ জন, থাইল্যান্ড থেকে ১৫২ জন এবং ফিলিপাইন থেকে ৮৬ জন কর্মী রয়েছেন। অন্যান্য দেশের নাগরিক মিলিয়ে আরও ১ হাজার ৫০২ জন বা ১০ দশমিক ২৪ শতাংশ বিদেশি কর্মী দেশের অর্থনৈতিক ইউনিটগুলোতে কর্মরত রয়েছেন।

কাজের ক্ষেত্রভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিদেশি কর্মীদের সবচেয়ে বেশি প্রশাসন ও হিসাব শাখায় কর্মরত। মোট বিদেশি কর্মরত প্রতিষ্ঠানের ২৩ দশমিক ৩৬ শতাংশ কাজ করছেন এ খাতে। এর পরই রয়েছে কারিগরি ও প্রকৌশল শাখা, যেখানে ২২ দশমিক ৭০ শতাংশ প্রতিষ্ঠানে বিদেশি কর্মী রয়েছেন। উৎপাদন খাতে এই হার ১৫ দশমিক ৩৬ শতাংশ এবং বিপণন ও বিক্রয় শাখায় ১২ দশমিক ৫৩ শতাংশ। অর্থাৎ ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর খাতেই বিদেশিদের আধিপত্য।

একই সঙ্গে বিদেশি বিনিয়োগের চিত্রও তুলে ধরা হয়েছে অর্থনৈতিক শুমারিতে। তথ্য অনুযায়ী, দেশে বিদেশি বিনিয়োগকৃত অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ হাজার ৭৬৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৪৩টি প্রতিষ্ঠান ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন বিদেশিরা। এ ছাড়া ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে বিনিয়োগ রয়েছে ২১২টি প্রতিষ্ঠানে; ১ কোটি থেকে ৫ কোটি টাকার মধ্যে ৩৬২টি এবং ৫ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে ১৩৩টি প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে। আর ১০ কোটি টাকার বেশি বিদেশি বিনিয়োগ রয়েছে ৫১৮টি প্রতিষ্ঠানে।

এলাকাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিদেশি বিনিয়োগের বড় অংশই শহরমুখী। বিদেশি বিনিয়োগকৃত ইউনিটের ৭০ দশমিক ৭৫ শতাংশ শহর এলাকায়, বিপরীতে মাত্র ২৯ দশমিক ২৫ শতাংশ পল্লি অঞ্চলে।

বিশ্লেষকদের মতে, এই চিত্র শুধু বিদেশি উপস্থিতির নয়; বরং দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে দক্ষ জনবলের ঘাটতির একটি স্পষ্ট প্রতিফলন। বিশেষ করে প্রযুক্তিনির্ভর শিল্প ও জটিল ব্যবস্থাপনায় বিদেশিদের ওপর নির্ভরতা বাড়ছে। এতে একদিকে যেমন প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক দক্ষতা পাচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে দেশীয় কর্মীদের দক্ষতা উন্নয়ন ও জ্ঞান হস্তান্তরের সুযোগ সীমিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

তাদের মতে, স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ জোরদার করা না হলে ভবিষ্যতে এসব গুরুত্বপূর্ণ খাতে বিদেশি নির্ভরতা আরও বাড়বে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X