কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম
প্রিন্ট সংস্করণ

সংরক্ষিত আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন কমিশনের (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির পাঁচ নেত্রী।

মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির নেত্রীরা হলেন নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম, নিপুণ রায় চৌধুরী, মাহবুবা রহমান ও আন্না মিনজ। এদিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৬৪ জন।

জাতীয় সংসদের আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের ৩৬টি বিএনপি, ১৩টি জামায়াত জোট ও ১টি স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবে।

বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী জোটের ১৩টি, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন ও লেবার পার্টি (জামায়াত জোট) একটি মনোনয়নপত্র নিয়েছে।

ইসির ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই করা হবে, ২৬ এপ্রিল আপিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ করা হবে ১২ মে।

ইসির কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত আসনের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দিলে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হবে না। এখন পর্যন্ত সংরক্ষিত আসনে নির্বাচন করার রেকর্ড নেই।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X