

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই তিনটি করে গাছের চারা রোপণ করা হবে। এদিন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন। তার এ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই সময়ে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হবে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।