কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন

ষাঁড় দৌড়ের দৃশ্য। ছবি : সংগৃহীত
ষাঁড় দৌড়ের দৃশ্য। ছবি : সংগৃহীত

স্পেনের পামপ্লোনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সান ফারমিন উৎসবের শেষ দিনের ষাঁড় দৌড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ষাঁড়ের শিংয়ের আঘাতে গুরুতর আহত হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। আর এবারের উৎসবের সব দিনে মোট ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, মঙ্গলবারের দৌড় শেষে আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়।

আহত দুজনের একজনের ঊরুতে এবং অন্যজনের বুকে শিংয়ের আঘাত লাগে। বাকি আহতরা মূলত পা, হাত ও মাথায় আঘাত পান।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আগের কয়েক দিনের ষাঁড় দৌড়ে আহত হওয়া আরও কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সোমবারের দৌড়ে আহত ২৫ বছর বয়সী এক ব্যক্তি, শনিবার ষাঁড়ের গুঁতায় আহত ৩০ বছর বয়সী একজন, নিতম্ব ভাঙা ৬৩ বছর বয়সী একজন এবং শুক্রবারের দৌড়ে ফুসফুসে আঘাতপ্রাপ্ত ৬৫ বছর বয়সী আরেকজন।

জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৮৭৫ মিটার দীর্ঘ দৌড়পথজুড়ে ১৭টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে ৯টি মেডিকেল পোস্টে চিকিৎসক, নার্স ও জরুরি সেবাকর্মীরা দায়িত্ব পালন করেন এবং আটটি সহায়তা কেন্দ্রে ছিলেন প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা।

মঙ্গলবারের এই দৌড়ের মধ্য দিয়ে ২০২৬ সালের সান ফারমিন উৎসবের সমাপ্তি ঘটে। এবারের উৎসবে মোট ৬০ জনের বেশি মানুষ আহত হন, যার মধ্যে তিনজন ষাঁড়ের শিংয়ের আঘাতে আহত হন।

প্রতি বছর ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় সান ফারমিন উৎসব। তবে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন থাকে ৭ থেকে ১৪ জুলাই প্রতিদিন সকালে। ওই সময় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রানিং অব দ্য বুলস বা ষাঁড় দৌড়ে অংশ নিতে মানুষের ঢল নামে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

জুলাই শহিদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

হারের বেদনার মাঝেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেইন

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

১০

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

১১

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

১২

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

১৩

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

১৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

১৫

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

১৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

১৭

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

১৮

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৯

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

২০
X