কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ
অন্য খবর

চুরির পর গলিয়ে ফেলা হয় ফেরাউনের ব্রেসলেট

চুরির পর গলিয়ে ফেলা হয় ফেরাউনের ব্রেসলেট

কায়রোর মিশরীয় জাদুঘর থেকে চুরি হওয়া তিন হাজার বছরের পুরোনো একটি স্বর্ণের ব্রেসলেট গলিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খ্রিষ্টপূর্ব ১০০০ সালে ফারাও আমেনেমোপের আমলের এই ব্রেসলেটটি ৯ দিন আগে জাদুঘরের সিন্দুক থেকে চুরি করেন এক নারী পুনরুদ্ধার বিশেষজ্ঞ। পরে ওই নারী তার পরিচিত এক রুপার গহনার কারিগরের কাছে দেন। ওই কারিগর ৩ হাজার ৭৩৫ ডলারে ব্রেসলেটটি এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। তিনি পরে আরেক স্বর্ণের কারখানার শ্রমিকের কাছে ৪ হাজার ২৫ ডলারে বিক্রি করেন ব্রেসলেটটি। সেই শ্রমিক অবশেষে অন্যান্য গহনার সঙ্গে ব্রেসলেটটি গলিয়ে ফেলেন।

এই চার ব্যক্তিকে গ্রেপ্তার করার পর তারা তাদের অপরাধ স্বীকার করেছেন এবং তাদের কাছ থেকে ব্রেসলেট বিক্রি বাবদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

গত মঙ্গলবার মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় জানায়, ব্রেসলেট নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশকে জানানো হয়। ঐতিহাসিক গহনার ছবি বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং সীমান্ত ক্রসিংগুলোতে পাঠানো হয়েছিল, যাতে এটি পাচার হয়ে না যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি রোমে একটি প্রদর্শনীর জন্য কয়েক ডজন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানোর প্রস্তুতির সময়ই ব্রেসলেট চুরির ঘটনা ধরা পড়ে।

কায়রোর মিশরীয় জাদুঘর মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরোনো প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখানে ১ লাখ ৭০ হাজারের বেশি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। এর মধ্যে আছে ফারাও আমেনেমোপের কাঠের মুখোশও। সূত্র: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X