কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ
মহাকাশ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে রহস্যময় ধূমকেতু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে রহস্যময় ধূমকেতু

সৌরজগতের ভেতর দিয়ে পৃথিবী ও সূর্যের দিকে দ্রুতগতিসম্পন্ন পথে এগিয়ে আসা একটি রহস্যময় ধূমকেতু পর্যবেক্ষণ করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এ ধূমকেতুটিকে অনেকেই তুলনা করছেন বিখ্যাত আন্তঃনাক্ষত্রিক বস্তু ৩আই/অ্যাটলাসের সঙ্গে। নতুন এ ধূমকেতুটির আনুষ্ঠানিক নাম সি/২০২৫ ভি১ (বরিসভ)। এটি প্রথম দেখেন ক্রিমিয়ার জ্যোতির্বিদ গেন্নাদি বরিসভ।

ধূমকেতুটি ১১ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার কথা থাকলেও ১৬ নভেম্বর এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি বিন্দুতে পৌঁছবে। তবে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এটি ৩আই/এটলাসের মতো আন্তঃনাক্ষত্রিক কোনো বস্তু নয়, বরং সম্ভবত আমাদের সৌরজগতেরই বাসিন্দা।

ইউক্রেনের ক্রিমিয়ার শৌখিন জ্যোতির্বিজ্ঞানী গেন্নাদি বরিসভ আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু আবিষ্কারের জন্য সুপরিচিত। ২০১৯ সালে প্রথম আন্তঃনাক্ষত্রিক বস্তু ২আই/বরিসভ খুঁজে পান তিনি। হার্ভার্ডের জ্যোতিপদার্থবিজ্ঞানী অ্যাভি লোয়েব এ ধূমকেতুটিকে প্রায় আন্তঃনাক্ষত্রিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ধূমকেতুটির পথ সমতলের তুলনায় প্রায় ১১৩ ডিগ্রিতে অত্যন্ত ঝুঁকে আছে। এটি সাধারণ ধূমকেতুর চেয়ে আলাদা, এর গতিপথ আন্তঃনাক্ষত্রিক বস্তু ৩আই/অ্যাটলাসের কক্ষপথের সঙ্গে প্রায় লম্ব। এটিতে সাধারণত দৃশ্যমান লেজ দেখা যাচ্ছে না।

ভয়ের কোনো কারণ নেই। ধূমকেতুটি পৃথিবী থেকে প্রায় ১০৩ মিলিয়ন কিলোমিটার দূরত্ব বজায় রেখে পার হয়ে গেছে, যা চাঁদের থেকে প্রায় ২৭০ গুণ বেশি দূরে। এটি খালি চোখে দেখা যাবে না; এটি দেখতে শক্তিশালী টেলিস্কোপ বা বাইনোকুলারের প্রয়োজন হবে। সূত্র: এনডিটিভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X