কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

ইরান অভিমুখে মার্কিন রণতরী পাল্টা হুঁশিয়ারি তেহরানের

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা
ইরান অভিমুখে মার্কিন রণতরী পাল্টা হুঁশিয়ারি তেহরানের

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে ইরানের দিকে বিশাল এক যুদ্ধজাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কড়াকড়ির প্রেক্ষাপটে ওয়াশিংটন এই কঠোর সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এর জবাবে ইরানও বসে নেই; দেশটির সামরিক বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তাদের আঙুল এখন ‘ট্রিগারে’ রয়েছে এবং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। দুদেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষ করে এয়ারফোর্স ওয়ানে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে যুদ্ধজাহাজের বহর পাঠানোর খবর নিশ্চিত করেন। তিনি জানান, একটি শক্তিশালী বিমানবাহী রণতরীসহ (এয়ারক্র্যাফট ক্যারিয়ার) গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজের একটি বড় বহর বর্তমানে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্পের ভাষায়, ‘সেদিকে আমাদের অনেক জাহাজ যাচ্ছে, শুধু যদি প্রয়োজন পড়ে... আমি চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, তবে আমরা তাদের ওপর অত্যন্ত কড়া নজর রাখছি।’ তিনি আরও বলেন, ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সহযোগী জাহাজগুলো আগামী কয়েক দিনের মধ্যেই নির্ধারিত অবস্থানে পৌঁছাবে। যদিও তিনি আশা প্রকাশ করেছেন যে, এই সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন হবে না।

মার্কিন প্রেসিডেন্টের এ হুমকির মূল কারণ হিসেবে দুটি বিষয় সামনে এসেছে—ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করার সম্ভাবনা এবং দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনে কড়াকড়ি। ট্রাম্প দাবি করেছেন, তার কড়া হুঁশিয়ারির কারণেই ইরান সম্প্রতি ৮৪০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে পিছিয়ে এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হয় বা পারমাণবিক কর্মসূচি আবার শুরু করা হয়, তবে ইরানকে এমন পরিণতির মুখোমুখি হতে হবে, যা আগে কখনো ঘটেনি। বিশেষ করে ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার হামলা হলে তা আগের চেয়েও ভয়াবহ হবে।

ওয়াশিংটনের এই যুদ্ধংদেহি মনোভাবের বিপরীতে পাল্টা হুঙ্কার দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এক নিবন্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে লিখেছেন, ইরান আক্রান্ত হলে তারা তাদের সবটুকু সামর্থ্য দিয়ে পাল্টা আঘাত করবে। তিনি স্পষ্ট জানান, এটি কোনো ফাঁকা হুমকি নয় বরং একটি বাস্তবতা। আরাগচির মতে, যদি পূর্ণ মাত্রার সংঘর্ষ শুরু হয়, তবে তা কেবল এ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বে এর প্রভাব পড়বে এবং ইসরায়েল ও তার মিত্রদের কল্পিত সময়ের চেয়ে এই যুদ্ধ অনেক দীর্ঘস্থায়ী হবে।

একই সুরে সুর মিলিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তাদের বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে। ইসরায়েলের সঙ্গে গত বছরের ১২ দিনের যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্রকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিপ্লবী গার্ড বর্তমানে যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক এবং প্রস্তুত। যে কোনো ভুল হিসেব যুক্তরাষ্ট্রের জন্য যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক পরিণতির কারণ হবে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাপুরুষের মতো ইরানে বিক্ষোভ উসকে দিচ্ছে এবং গত বছরের ১২ দিনের যুদ্ধে হারের প্রতিশোধ নিতে চাচ্ছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, ৩ হাজার ১১৭ জন মানুষ এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন। যদিও মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ওপর চাপ সৃষ্টি করে দেশটিকে নতুন করে আলোচনার টেবিলে আনাই এই নৌবহর পাঠানোর মূল লক্ষ্য। তবে ট্রাম্পের এই সামরিক পদক্ষেপ এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি পরিস্থিতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলেই মত বিশ্লেষকদের। সূত্র: আলজাজিরা, রয়টার্স ও এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X