রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:৩৪ এএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা, ইনসেটে নিহত দিপু মিয়া। ছবি : কালবেলা
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা, ইনসেটে নিহত দিপু মিয়া। ছবি : কালবেলা

ভুলবশত বিকাশে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতে যাওয়ার পথে জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (০৩ জুন) সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু মিয়া (২৬) জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুর শহরের এম এ রশিদ হাসপাতাল সংলগ্ন এলাকায় মুদি ও বিকাশ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দুই দিন আগে ভুলবশত বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মাদারগঞ্জের এক ব্যক্তির নম্বরে চলে যায়। সেই টাকা ফেরত নিতে বুধবার সন্ধ্যায় বন্ধু উল্লাসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জামালপুর থেকে মাদারগঞ্জের উদ্দেশে রওনা হন দিপু। পথে ভেলামারি এলাকায় পৌঁছলে মাদারগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিপু নিহত হন। একই সময়ে গুরুতর আহত হন উল্লাস।

আহত উল্লাস ইসলামপুর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

নিহতের প্রতিবেশী বলেন, ঈদের দুই দিন আগে ভুলবশত বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মাদারগঞ্জের এক ব্যক্তির নম্বরে চলে যায়। পরে ওই ব্যক্তির সঙ্গে দিপু যোগাযোগ করে। বুধবার (০৩ জুন) সেই টাকা ফেরত নিতে মাগরিব নামাজের সময় দিপু তার বাবাকে দোকানে বসিয়ে মাদারগঞ্জ যায়। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। দিপুর স্ত্রী ও একটি মেয়ে সন্তান রয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক ট্রাকচালককে আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা/এআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১০

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১১

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৩

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৪

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৫

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৬

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৭

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৯

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

২০
X