কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:০৬ এএম
অনলাইন সংস্করণ

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার। ছবি : সংগৃহীত

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন— সম্পাদক পরিষদ গঠনের প্রেক্ষাপট তুলে ধরেছেন সংগঠনটির সাবেক সদস্য বাংলাদেশ জার্নালের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার। তিনি দাবি করেছেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তি দাবি করে এক বিবৃতি দেওয়ার মাধ্যমে সংগঠনটি গঠিত হয়।

বুধবার (০৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘যে ভাবে সম্পাদক পরিষদ’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে শাহজাহান সরদার লিখেছেন, ‘মাহমুদুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তি দাবি করে বিবৃতি দেওয়া জাতীয় দৈনিকের ১৫ জন সম্পাদকের উদ্যোগে সম্পাদক পরিষদ গঠন করা হয়। আমার জানামতে তারাই প্রাথমিকভাবে সম্পাদক পরিষদের সদস্য হন।

বর্ষীয়ান এই সাংবাদিক লিখেছেন, ঘটনা ২০১৩ সালের। বর্তমান সম্পাদক মাহমুদুর রহমান গ্রেপ্তারের সময় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তার মুক্তি দাবি করে বিবৃতি দেওয়া সম্পাদক রা তখন হয়তো নিজেদের একটি প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। পরে সম্পাদক পরিষদে আরও কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদককে সদস্য করা হয়। আমিও এক সময় সম্পাদক পরিষদের সদস্য ছিলাম।

তিনি আরও লিখেছেন, সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম গোলাম সারওয়ার। প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

প্রসঙ্গত, মঙ্গলবার (০২ জুন) দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান ও আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে সম্পাদকদের নতুন সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আত্মপ্রকাশ করেছে।

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর সম্পাদকদের বর্তমানে আরও কয়েকটি সংগঠন রয়েছে। এরমধ্যে একটি ২০১৩ সালে গঠিত মুদ্রিত সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’। বর্তমানে ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর সংগঠনটির সভাপতি ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সাধারণ সম্পাদক।

আরেকটি এডিটরস গিল্ড, বাংলাদেশ; যেটি সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে যুক্ত সব ধরনের মাধ্যমের সম্পাদকীয় নেতাদের নিয়ে ২০১৮ সালে গঠিত হয়।

অপরদিকে ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ নামে টেলিভিশন সাংবাদিকদের সংবাদ নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি সংগঠন গঠনের ঘোষণা দেওয়া হয়। এজন্য গত ১৪ মে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করে কমিটি করা হয়।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X