শরীয়তপুর ও ডামুড্যা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
মিয়া নুরুদ্দিন অপু

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের কর্মসংস্থান সৃষ্টি, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

গতকাল শনিবার শরীয়তপুরের ডামুড্যা পৌর এলাকায় নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, নারীরা শুধু পরিবার নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। অথচ বর্তমান বাস্তবতায় নারীরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। বিএনপি বিশ্বাস করে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে নারীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং নেতৃত্ব বিকাশের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার গঠন করতে পারলে নারীদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা এবং নারী উদ্যোক্তা তৈরিতে প্রণোদনা দেওয়া হবে।

ধানের শীষের এই প্রার্থী বলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, সমান মজুরি ও মর্যাদা নিশ্চিত করা বিএনপির অন্যতম অঙ্গীকার।

নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে তা সীমিত পরিসরে রয়ে গেছে। গ্রাম থেকে শহর—সবখানেই নারীরা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধানে বাস্তবভিত্তিক ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।

পরে নুরুদ্দিন অপু ভেদরগঞ্জ পৌরসভায় উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন। দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও জনসমাগম এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের দোয়া চান। এ সময় তিনি নির্বাচনী আচরণবিধির বিষয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X