কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৮:০৩ এএম
প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য

জানেন তো কান পরিষ্কারের সঠিক নিয়ম?

জানেন তো কান পরিষ্কারের সঠিক নিয়ম?

আমাদের শরীরের অন্যান্য অংশের মতো কান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ত্বকের অন্যান্য অংশের মতো কানের যত্ন নেওয়াও জরুরি। অনেকেই আছেন যারা ভিন্ন ভিন্ন উপায়ে কানে জমা হওয়া ময়লা পরিষ্কার করে থাকেন। কিন্তু জানেন কি, কানের ময়লা পরিষ্কারের জন্য কটন বা পালক ব্যবহার করতে নিষেধ করে থাকেন চিকিৎসকরা। তাদের মতে, কান পরিষ্কারের জন্য আলাদা কোনো যত্নের প্রয়োজন নেই। আর যদি মনে হয় অতিরিক্ত ময়লা জমাট বেঁধে গেছে এবং শুনতে সমস্যা হচ্ছে, তাহলে নরম বা ইয়ারওয়েক্স দিয়ে পরিষ্কার করা উচিত। যদি এ পদ্ধতির একটিও ব্যবহার করে থাকেন, তারপরও মেনে চলতে হবে অতিরিক্ত সতর্কতা।

কান কি পরিষ্কার করা উচিত?

সাধারণত না! অনেকেই ভাবেন, ময়লা জমে কানের ক্ষতি হতে পারে। তবে এ ধারণা পুরোপুরি ভুল।

বিশেষজ্ঞদের মতে, কানের ময়লা সাধারণত কোনো ক্ষতি করে না। বরং এটি কান সুরক্ষিত রাখে। কানের ভেতরে পাইলোসেবাসিয়াস গ্ল্যান্ড থেকে নির্গত সেরুমিনই হচ্ছে এই ‘ময়লা’, যা ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ থেকে কানকে সুরক্ষিত রাখে।

কানের নালিতে সামনের দিকে থাকা এই পাইলোসেবাসিয়াস গ্ল্যান্ডের ক্ষরণের পাশাপাশি এর সঙ্গে বাইরের ধুলোময়লা মিশে যায়। এর ফলে কানে জমা হয় ময়লা বা খইল। এটা আসলে আমাদের শরীরের প্রতিরক্ষারই অংশ। চলাফেরার সময়ে বাইরে থেকে কোনো ধরনের পোকামাকড় কানে ঢুকতে গেলেও এই খইল বাধার সৃষ্টি করে। সাধারণত কানে যখন ময়লা বেশি জমে যায়, তখন কান সেটা আপনাআপনি বাইরের দিকে ঠেলে দেয়। কোনো কোনো সময় ময়লা বাইরে নাও আসতে পারে। সে ক্ষেত্রে তা বের করে আনা যায়।

অনেক সময় কানের ময়লা বেশি শক্ত হয়ে যায়। তখন সহজেই কান থেকে বের হয় না। সে ক্ষেত্রে ইয়ারওয়েক্স ব্যবহার করতে পারেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। কানের জন্য বিভিন্ন ধরনের ইয়ার ড্রপও পাওয়া যায়। চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে। এ ছাড়া পিনাট অয়েল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল

কানের ময়লা পরিষ্কারে সহায়ক হতে পারে। হুটহাট করে কানের মধ্যে খোঁচানো

একেবারেই ঠিক নয়। অনেকেই রাস্তার পাশে বসে দিব্যি কান পরিষ্কার করিয়ে নেন। এটা ভীষণ বিপজ্জনক! কান যদি পরিষ্কার করতেই হয়, নিজে করুন বা বাসার কারও সাহায্য নিন। তবে শেষ কথা একটাই—কান নিজেকে নিজেই পরিষ্কার রাখে।

কানে ময়লা জমা নিয়ে কিছু সতর্কতা

কটন বাড বা অন্য কিছু দিয়ে কান খোঁচানো উচিত নয়। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। কানের ময়লা পরিষ্কারের জন্য খুব বেশি চাপ দেবেন না। এতে কান ব্যথা হতে পারে বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঘন ঘন কান পরিষ্কার করা উচিত নয়। সাধারণত, কান প্রতি মাসে একবার পরিষ্কার করাই যথেষ্ট।

কানের সংক্রমণ হলে, কানে ব্যথা হলে বা পুঁজ বের হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X