বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ফাগুনের রঙে উৎসব

ফাগুনের রঙে উৎসব

শিমুল-পলাশের আগুনরঙা ডানায় ভর করে বসন্ত যখন প্রকৃতির বুকে নেমে আসে, তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। প্রকৃতির এই প্রাণবন্ত রূপ ও বসন্তের উচ্ছ্বাসকে ধারণ করেই ‘রঙ বাংলাদেশ’ আয়োজন করেছে এবারের ফাগুন উৎসবের বিশেষ কালেকশন—যেখানে রং, শিল্প ও ঐতিহ্য মিলেছে সমসাময়িক ফ্যাশনের ভাষায়।

এবারের ফাগুন উৎসব সংগ্রহে অনুপ্রেরণা হিসেবে উঠে এসেছে মেক্সিকান ফোক আর্টের উজ্জ্বল রং, জ্যামিতিক নকশা ও ঐতিহ্যবাহী প্রতীক। লোকজ শিল্পের মুক্ত চেতনা ও উৎসবের আনন্দকে ধারণ করে প্রতিটি পোশাক যেন একটি চলমান ক্যানভাস—যেখানে রং কথা বলে, রেখা গল্প বলে। হাতে আঁকা মোটিফ, ছন্দময় প্যাটার্ন ও সূক্ষ্ম নকশায় ফুটে উঠেছে কারুশিল্পের সৌন্দর্য, যা আধুনিক ফ্যাশনের ছোঁয়ায় নতুন মাত্রা পেয়েছে।

‘রঙ বাংলাদেশ’ বরাবরই উৎসবকে গল্প হিসেবে তুলে ধরে—আর সেই গল্প লেখা হয় কাপড়ের ভাঁজে ভাঁজে। এবারের ফাগুন উৎসবেও হাফসিল্ক, কটন ও অন্যান্য আরামদায়ক কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি ও হাতের কাজের মাধ্যমে ফুটে উঠেছে শিল্পের গভীরতা ও নান্দনিকতা। প্রতিটি পোশাকে রয়েছে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী আরাম ও যত্নের ছোঁয়া।

এই বিশেষ সংগ্রহে রয়েছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টপস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট; যা সব বয়স ও রুচির মানুষের জন্য উপযোগী। ফাগুনের দিনের উৎসবের সাজের পাশাপাশি দৈনন্দিন জীবনেও এ পোশাকগুলো যোগ করবে রঙিন ও প্রাণবন্ত স্টাইল।

এবারের ফাগুন উৎসব আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফ্যামিলি ম্যাচিং পোশাক—যেখানে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে কিংবা পুরো পরিবার একই রং ও থিমে একসঙ্গে বসন্ত ও উৎসব উদযাপন করতে পারবে।

ফাগুনের রঙে নিজেকে নতুন করে রাঙাতে ঘুরে আসতে পারেন ‘রঙ বাংলাদেশে’র দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত আউটলেটগুলোতে। ফাগুন উৎসব উপলক্ষে এসব আউটলেটে বিশেষভাবে সাজানো হয়েছে এই কালেকশন, যেন ক্রেতারা সহজেই উৎসবের আমেজে নিজেদের পছন্দের পোশাকটি বেছে নিতে পারেন।

এ ছাড়া ঘরে বসেই কেনাকাটার সুবিধার জন্য ভিজিট করা যাবে ‘রঙ বাংলাদেশ’র অফিসিয়াল ওয়েবসাইট www.rang-bd.com। সম্পূর্ণ ফাগুন উৎসবকালীন কালেকশন, পণ্যের বিস্তারিত বিবরণ ও সহজ অর্ডার সুবিধার পাশাপাশি নতুন সংগ্রহ ও উৎসবের গল্প জানতে চোখ রাখা যাবে ‘রঙ বাংলাদেশ’-র অফিসিয়াল ফেসবুক পেজ rangbangladesh-এ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X