তারাবেলা প্রতিবেক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১১:১২ এএম
প্রিন্ট সংস্করণ

আলোচনায় মোশাররফ করিমের জিনিস ফেরত নহে

আলোচনায় মোশাররফ করিমের জিনিস ফেরত নহে

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছোট পর্দায় বছরজুড়েই ব্যস্ত থাকেন তিনি। প্রতি মাসেই ইউটিউবে মুক্তি পায় তার নাটক। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহেও মুক্তি পেয়েছে নতুন একটি নাটক। শিরোনাম—বিক্রিত জিনিস ফেরত নহে।

নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। এর গল্পও নির্মাতার। এটি দেশের একটি বেসরকারি ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। মাত্র ৫ দিনে নাটকটি ১৩ লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন।

নতুন এই নাটক নিয়ে অভিনেতা মোশাররফ করিম জানান, এটি একটি কমেডি ড্রামা ধাঁচের গল্পে নির্মিত নাটক। দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখেই নির্মাতা এটি নির্মাণ করেছেন। আমরা সবাই কাজটি মন দিয়ে করেছি। যার জন্য অল্প সময়ে দর্শকদের এমন ভালোবাসা পাওয়া যাচ্ছে বলে আমি বিশ্বাস করি।

এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তিনি ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোবেলা রেজা জুঁই, হান্নান শেলি, জেসমিন খাদিজা, সুজিত বিশ্বাস প্রমুখ।

এদিকে মোশাররফ করিমের মুক্তির অপেক্ষায় রয়েছে ‘চক্কর’ ওয়েব ফিল্ম। শরাফ আহমেদের পরিচালনায় এতে মোশাররফ করিম একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করছেন। ওয়েব ফিল্মটির লুক প্রকাশ হয়েছে অনেক আগেই।

মোশাররফ করিম অভিনীত সবশেষ সিনেমা মুক্তি পেয়েছে ভারতের কলকাতায়। ব্রাত্য বসুর পরিচালনায় ‘হুব্বা’ নামের সেই সিনেমায় তিনি হুগলির একজন গ্যাংস্টারের ভূমিকায় কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

১০

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১১

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১২

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১৩

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১৪

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১৫

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১৬

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৭

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৮

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৯

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

২০
X