কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা নিধন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯ সদস্যবিশিষ্ট একটি জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে গঠিত এ টাস্কফোর্সে ডিএমপি ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত এক বিশেষ সভায় কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় টাস্কফোর্সের প্রথম মাঠপর্যায়ের অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিজেই।

অভিযান শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ কীভাবে কাজ করছে এবং প্রচার-প্রচারণা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য তারা মাঠে নেমেছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তাসহ টাস্কফোর্সের সদস্যরা।

অভিযান চলাকালে গুলশান-২ এর ১০৭ নম্বর সড়কে অবস্থিত ‘চয়েজ’ নামের একটি রেস্টুরেন্টে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা ও লার্ভার উৎপত্তিস্থল শনাক্ত করা হয়। এ ঘটনায় অসচেতনতা ও অবহেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫০০ টাকা জরিমানা করেন। অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

এ ছাড়া আশপাশের কয়েকটি বহুতল ভবনেও তল্লাশি চালানো হয়। অধিকাংশ ভবনের ছাদ পরিষ্কার পাওয়া গেলেও একটি ভবনের নিচে ফেলে রাখা বালতিতে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা শনাক্ত হয়।

প্রতিমন্ত্রী বলেন, অ্যাডিস মশা প্রজননের জন্য কামড়াতে মানুষের রক্ত খোঁজে। তাই দিনের বেলা সবাইকে সতর্ক থাকতে হবে। এত সুন্দর সুন্দর ভবনের কোথাও লার্ভা না থাকলেও, ছোট্ট একটি বালতিতে জমে থাকা পানিতে লার্ভা পাওয়া যাচ্ছে। এই অসচেতনতাই ডেঙ্গুর মূল কারণ।

তিনি আরও জানান, টাস্কফোর্সের চিরুনি অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন বিভিন্ন এলাকায় পরিচালিত হবে।

বর্তমানে সিটি করপোরেশনের পক্ষ থেকে ঘরে ঘরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি বাসাবাড়িতে স্বচ্ছ পানি জমে থাকতে পারে এমন স্থানে ব্যবহারের জন্য বিশেষ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। এই ট্যাবলেট ব্যবহারে ৩০ থেকে ৪০ দিন পর্যন্ত সেখানে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।

নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও ব্যালকনি পরিষ্কার রাখতে কোনো সহায়তার প্রয়োজন হলে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসিরুদ্দিন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১০

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১১

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১২

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৩

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

১৫

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৭

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১৮

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১৯

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

২০
X