বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক রাত সাড়ে ১০টা পর্যন্ত লালবাগ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে।

মিছিলটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ। ফলে রাজধানীর ওই এলাকাগুলোতে চলাচলের ক্ষেত্রে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিনের নির্দেশনা : হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট→হোসেনি দালান মোড়→বকশী বাজার মোড়→বকশি বাজার (কল পাড়) মোড়→নল উমেশ দত্ত রোড→কারা সদর দপ্তর নতুন রাস্তা→চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড়→চক বাজার মডেল থানা মোড়→চক-সার্কুলার রোড→চক বাজার শাহী মসজিদ→নূরাণী কোল্ড ড্রিংক্স→বেগম বাজার রোড→নাজিমুদ্দিন রোড→চানখাঁরপুল/নিমতলী ক্রসিং→হোসেনি দালান রোড হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ৪টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

নির্দেশনা অনুযায়ী—হোসেনি দালান ইমামবাড়া→চাঁনখারপুল/নিমতলী ক্রসিং→নাজিমুদ্দিন রোড→জেল রোড→হাজী সেলিম টাওয়ার রোড→চক-সার্কুলার রোড→চক বাজার মডেল থানা মোড়→চক বাজার→থানার সামনে শাহী মসজিদ মোড়→কারা সদর দপ্তর নতুন রাস্তা→উমেশ দত্ত রোড→বকশি বাজার (কল পাড়) মোড়→বকশি বাজার লেন→হোসেনি দালান রোড হয়ে ভোর ৪টা হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

এর মধ্যে রয়েছে—হোসেনি দালান ইমামবাড়া→হোসেনি দালান রোড→বকশি বাজার লেন→আলিয়া মাদ্রাসা মোড়→বকশি বাজার (কল পাড়) মোড়→উমেশ দত্ত রোড→উর্দু রোড মোড়→হরনাথ ঘোষ রোড→লালবাগ চৌরাস্তা মোড়→গোর-এ-শহীদ মাজার মোড়→এতিমখানা মোড়→আজিমপুর চৌরাস্তা মোড়→ইডেন কলেজ→নিউমার্কেট মোড়→মিরপুর রোড→ঢাকা কলেজ→সাইন্সল্যাব মোড়→ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড→বিজিবি ৪ নং গেট→সাত মসজিদ রোড→ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

এ সময় নগরবাসী ও মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X