তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

৪০ বছর পর একসঙ্গে

৪০ বছর পর একসঙ্গে

১৯৮৩ সালে আতিকুল হক চৌধুরীর জনপ্রিয় নাটক ‘সুখের উপমা’য় একসঙ্গে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও ডলি জহুর। সবশেষ বিটিভিতে প্রচারিত এ নাটকেই দেখা গিয়েছিল দুজনকে। এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি কোনো নাটকে। দীর্ঘ ৪০ বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন বরেণ্য এই দুই শিল্পী। অভিনয় করলেন জাতীয় শোক দিবসের বিশেষ নাটক ‘আবার আসিবো ফিরে’তে। এটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

নাটকটি প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এটি একটি প্রতীকী নাটক। গল্পটা এক কথায় অসাধারণ। অনিমেষ দারুণ লিখেছে। বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে নাটকটির কাজ শেষ করেছে। দীর্ঘদিন পর আফজালের সঙ্গে কাজ করলাম। শুটিং করতে গিয়ে অনেক স্মৃতিই মনে পড়ছিল। এ নাটকে আফজাল অভিনয় করেছে শিক্ষকের চরিত্রে। আমি করেছি তার স্ত্রীর চরিত্রে। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’

আফজাল হোসেন বলেন, “নাটকের শুটিংয়ের সময় প্রাকৃতিক দুর্যোগ ছিল। অনেক বৃষ্টি হচ্ছিল। সবারই অনেক কষ্ট হচ্ছিল। তবু কাজটি ভালোভাবে করার চেষ্টা করেছি আমরা। আর ডলি ভাবির সঙ্গে সেই আশির দশকে কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়ে ওঠেনি। স্বাভাবিকভাবেই বহুকাল পর কাজ করতে এসে অনেক কিছুই মনে পড়ে যায়। খুব মনে পড়ছিল আতিক ভাইয়ের কথা, সুন্দর ছিল ‘সুখের উপমা’ নাটকটি।” শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট বিটিভিতে প্রচার হবে এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X