কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ডট বিডি ও ডট বাংলা ডোমেইন। ছবি : সংগৃহীত
ডট বিডি ও ডট বাংলা ডোমেইন। ছবি : সংগৃহীত

দেশীয় পরিচয়কে ডিজিটাল পরিসরে আরও শক্তিশালী করতে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার বাড়ছে। এ চাহিদার পরিপ্রেক্ষিতে বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হিসেবে আম্বার আইটি লিমিটেড ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন সেবা চালু করেছে। ফলে গ্রাহকরা দ্রুত ডোমেইন অ্যাকটিভেশনসহ সহজ আবেদন ও অনলাইন পেমেন্ট সুবিধা পাবেন।

রোববার (২৮ জুন) আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএলের অনুমোদিত পুনর্বিক্রেতা (রিসেলার) হওয়ায় আম্বার আইটি লিমিটেডের মাধ্যমে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে গ্রাহকরা দ্রুত অ্যাকটিভেশনের সুবিধা পাবেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও তুলনামূলক সহজ করা হয়েছে। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং ব্যাংকের মাধ্যমে অনলাইনে অর্থ পরিশোধের সুবিধা থাকায় দেশের যে কোনো স্থান থেকে সহজেই আবেদন করা যাবে।

এ ছাড়া ডট কম, ডট নেট, ডট ইনফো, ডট ওআরজিসহ বিভিন্ন আন্তর্জাতিক ডোমেইনও আম্বার আইটি লিমিটেড থেকে নিবন্ধন করা যাবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং এবং ই-মেইল সেবাও প্রদান করে। ফলে ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠন দ্রুত নিজেদের নামে দেশীয় ও আন্তর্জাতিক ডোমেইন নিবন্ধনের সুযোগ পাবেন।

ডোমেইনের সঙ্গে বিনামূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধাও দিচ্ছে আম্বার আইটি লিমিটেড। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে ডোমেইন নবায়ন, মেয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত এসএমএস ও ই-মেইল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

কালবেলা/কেএইচআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X