কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৮:৪৭ এএম
আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

আলি আকবর ভেলায়াতি। ছবি : সংগৃহীত
আলি আকবর ভেলায়াতি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, দেশটি যদি উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে তেহরান আরও কঠোরভাবে জবাব দেবে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বক্তব্যে ভেলায়াতি বলেন, বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশটির সীমা কতটুকু তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান গত শুক্র ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। তেহরানের দাবি, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করে।

তবে উপসাগরীয় দেশ বাহরাইন এ অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, এসব হামলা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতার সুযোগকে ক্ষুণ্ন করেছে।

শিয়া-অধ্যুষিত জনসংখ্যার দেশ বাহরাইন সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে সামরিক যোগাযোগ থাকার অভিযোগে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X