তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০২:০৭ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ফারিণের কৃতজ্ঞতা

ফারিণের কৃতজ্ঞতা

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ক্যারিয়ারের শুরুর দিকে ‘ফাতিমা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সাত বছর পর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৪ সালের ২৪ মে। এর আগে ‘ফাতিমা’ ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নেয়।

এবার সিনেমাটি নিয়ে সদ্য শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জানালেন তার ঘুরে দাঁড়ানোর গল্প। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করলেন ‘ফাতিমা’ টিমের কাছে। এ নিয়ে ফারিণ বলেন, “আমি এ সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিলাম আরও সাত বছর আগে। ক্যারিয়ারের একদম শুরুর দিকে। তখন শুধু বিজ্ঞাপনে অভিনয় করতাম। আমাকে দর্শক সেভাবে চিনত না। তখন ধ্রুব হাসান ভাই এ সিনেমায় আমাকে অভিনয়ের জন্য কাস্ট করেন। এরপরই আমার জীবন ঘুরে যায়। কারণ আমার তখন অনেকের সঙ্গেই পরিচয় ছিল না। এ সিনেমার মাধ্যমে নতুন অনেকের সঙ্গে পরিচয় হয়। আর কাজটি করতে গিয়ে তো অনেক কিছু সেখার সুযোগ পাই। এক কথায় বলতে গেলে ‘ফাতিমা’ সিনেমার জন্যই আজ আমি তাসনিয়া ফারিণ।” উৎসবে ফারিণের এ সিনেমাটি ‘বাংলাদেশ প্যানোরামা’ বিভাগে দেখানো হয়। ছবিটিতে ফারিণ ছাড়া আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই প্রমুখ।

ফারিণ বর্তমানে নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এতে তিনি জুটি বাঁধছেন জিয়াউল হক অপূর্বর সঙ্গে। আসছে ভালোবাসা দিবসে এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১০

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১১

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১২

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৩

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৪

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৬

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৭

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১৮

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১৯

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

২০
X