তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

অভিনেত্রী হিসেবে আমার আবার জন্ম হয়েছে: তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী তানজিন তিশা। নাটক ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি ব্যস্ত থাকেন ওটিটির কাজ নিয়েও।

সম্প্রতি দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম। নাম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের নির্মাণে কাজটি নিয়ে এই অভিনেত্রী সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যেখানে তিনি জানান, এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র তাকে অভিনেত্রী হিসেবে নতুন করে আবার জন্ম দিয়েছে।

তিশার ভাষ্য, “কিছু চরিত্র থাকে, যা একজন আর্টিস্টকে নতুন করে জন্ম দেয়। আমার বেলাতেও এমনটি হয়েছে। গল্পটি যখন আমি পাই। এর পরই আমি সিদ্ধান্ত নিই কাজটি করব। তারপর ভেতরে ভেতরে একটু ভয় হয় যে, আসলে চরিত্রটি আমি করতে পারব কি না। তবে নির্মাতার ওপর আমার ভরসা ছিল। সে যে আমার ভেতর থেকে সেরাটি বের করে আনবে। তেমনটাই হয়েছে। কাজটি সম্পন্ন করার পর মনে হয়েছে ‘ঘুমপরী’-তে আমার যে চরিত্র ‘জ্যোতি’।

এটি আমার অভিনয় জীবনের অন্যতম একটি সেরা চরিত্র হয়ে থাকবে। এর কারণ দর্শকের ভালোবাসা। কাজটি প্রকাশের পর থেকে সবই খুব প্রশংসা করছে। এমন একটি চরিত্র আমাকে উপহার দেওয়ার জন্য আমার নির্মাতা ও ‘ঘুমপরী’ টিমকে ধন্যবাদ। কাজটি আসলেই আমার কাছে স্পেশাল।”

‘ঘুমপরী’র মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলেন তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যা পেয়েছে দর্শকপ্রিয়তা। এই অভিনেত্রী আরও জানান, এর আগে তিনি অনেক ধরনের কাজ করেছেন। তবে ‘ঘুমপরী’ আলাদা তার কাছে। কারণ তিনি সবসময় চরিত্রের মাধ্যমে পারফর্ম করতে চান, যা এখানে করতে পেরেছেন বলে তিনি বিশ্বাস করেন। তার মতে এমন চরিত্রগুলোই একজন আর্টিস্টকে অন্য তারকাদের থেকে দর্শকের কাছে আলাদা করে।

তাই তিনি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার ভক্তদের কাছেও।

বর্তমানে এই অভিনেত্রী ঈদের প্রোজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিংয়ের পাশাপাশি তার রয়েছে বিভিন্ন ইভেন্টের ব্যস্ততাও, যা নিয়ে ক্যারিয়ারের সুন্দর একটি সময় পার করছেন তানজিন তিশা।

সবশেষ তিশাকে দেখা গেছে নাটক বসন্তবৌরিতে। যেটি ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এতে তিশার বিপরীতে অভিনয় করেন খায়রুল বাশার। বর্তমানে তারা জুটি হয়ে এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন, যা পেয়েছে দর্শকপ্রিয়তাও। তাই সামনে ঈদেও দেখা যাবে তাদের নাটক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X