তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

আমি নতুন: মাহজাবিন

পারশা মাহজাবিন। ছবি: সংগৃহীত
পারশা মাহজাবিন। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী হয়ে বিনোদন জগতে পরিচিতি তার। এরপর গানের পাশাপাশি করেছেন অভিনয়। এখন দুই পরিচয়েই এগিয়ে যেতে চান পারশা মাহজাবিন। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন ওয়েব ফিল্মে। নাম ‘ঘুমপরী’। যেখানে তার সহশিল্পী হয়ে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রীতম হাসান। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এই ওয়েব ফিল্মের ট্রেলার উন্মোচন করা হয়। যেখানে কাজটি নিয়ে অভিজ্ঞতার কথা জানান পারশা।

তিনি বলেন, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি কাজ। প্রথমতো এমন গল্পে কাজ করতে আমি আগ্রহী। এরপর যাদের অভিনয় আমার ভালো লাগে তাদের সঙ্গে কাজের সুযোগ হওয়ায় আমার ভালো লাগা আরও বেড়ে গেছে। তারপর কাজ করতে যেয়ে তাদের সহযোগিতা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে।’ এ সময় তিশা ও প্রীতমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রকাশ করতে যেয়ে পারশা আরও বলেন, ‘আমি প্রীতম ভাইয়ের গানের ভক্ত। তার সঙ্গে ডুয়েট করার ইচ্ছা আমার অনেক দিনের। এরপর তার সঙ্গে যখন অভিনয়ের সুযোগ আসে আমি ভয় পাই। প্রশ্ন জাগে নিজের মধ্যে, আমি পারব কি না? এরপর নির্মাতা আমাকে সাহস দেন। এ ছাড়া তিশা আপু অসাধারণ একজন অভিনেত্রী ও সহশিল্পী। তিনি নিজে যেমন মনোযোগ দিয়ে কাজ করেন, তেমনই আমার সেরাটি বের করে আনতে সহযোগিতা করেছেন। আমি যে নতুন একজন শিল্পী, তা উনারা বুঝতেই দেননি।’ জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে প্রীতম হাসান, তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন পারশা মাহজাবীন। এই ফিল্মের ট্রেলার প্রকাশের আগে ‘মন্দ হতো না’ শিরোনামে একটি গান প্রকাশ হয়। যেখানে পারশাকে চিকিৎসকের অ্যাপ্রোনে দেখা যায়। ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১০

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১১

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১২

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৩

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

ইংল্যান্ডের দারুণ শুরু

২০
X