বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

আলাদা হয়ে গেলেন লুহান ও গুয়ান

লুহান ও গুয়ান । ছবি : সংগৃহীত
লুহান ও গুয়ান । ছবি : সংগৃহীত

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর বয় গ্রুপ এক্সোর সাবেক সদস্য লুহান ও চীনা অভিনেত্রী গুয়ান জিয়াওটং আলাদা হয়ে গেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর পাওয়া গেছে। তবে দুজনই আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেননি।

ইটিটুডের প্রতিবেদনে বলা হয়েছে, তারা আসলেই সম্পর্ক শেষ করেছেন। গত ডিসেম্বরে যৌথ মালিকানাধীন কোম্পানির শেয়ার ভাগাভাগি শেষ হয়েছে। এ ছাড়া এপ্রিলে লুহানের জন্মদিনে গুয়ান নীরব ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সম্পর্ক-সংক্রান্ত পোস্টগুলো মুছে ফেলেছেন। দুজনকেও আর একসঙ্গে জনসমক্ষে দেখা যায়নি। ভ্যালেন্টাইনস ডেতে একে অপরের প্রতি কোনো শুভেচ্ছাও জানাননি। এসব ঘটনা বিচ্ছেদের জল্পনাকে আরও জোরদার করেছে।

লুহান ও গুয়ান প্রথম ২০১৭ সালে তাদের প্রেমের সম্পর্ক স্বীকার করেন। এরপর থেকে বিয়ে বা বিচ্ছেদের গুঞ্জন একাধিকবার উঠলেও সবসময়ই তা অস্বীকার করেছেন তারা।

লুহান ২০১২ সালে এক্সোর সদস্য হিসেবে অভিষেক করেন। ২০১৪ সালে ব্যান্ড ছাড়ার পর চীনে একক ক্যারিয়ারের পথ শুরু করেন। তার অ্যালবামগুলোর মধ্যে ‘রিলোডেড’ উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি অভিনয় করেছেন ‘টোয়েন্টি ওয়ানস অ্যাগেইন’, ‘দ্য উইটনেস’, ‘ফাইটার অব দ্য ডেসটিনি’-এর মতো সিনেমা ও সিরিজে।

অন্যদিকে, গুয়ান জিয়াওটং অভিনয় করেছেন ‘দ্য লেফট ইয়ার’ ও ‘দ্য শ্যাডো’ চলচ্চিত্রে। দীর্ঘদিনের সম্পর্কের এই বিচ্ছেদ ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X