তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘সাবা’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পেরিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। চলচ্চিত্রটি এরই মধ্যে সমালোচক এবং দর্শক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে।

সিনেমায় উঠে এসেছে মধ্যবিত্ত পরিবারের অসুস্থ মায়ের সেবায় নিয়োজিত এক তরুণীর গল্প। মায়ের চরিত্রে রয়েছেন রোকেয়া প্রাচী আর মেয়ের চরিত্রে মেহজাবীন চৌধুরী। তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন, রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।

চিত্রনাট্য নির্মাণ করেছেন মাকসুদ হোসেন ও তার স্ত্রী ত্রিলোরা খান। নির্মাতা বললেন, “প্রায় ২৫ বছর আগে ঢাকায় আমার স্ত্রী ও তার মা এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন। সেই অভিজ্ঞতা থেকে ভাবনা আসে—যদি এমন এক তরুণীর গল্প বলা যায়, যে কোনো সাহায্য, টাকা বা পরিবারের সহায়তা ছাড়া মাকে বাঁচাতে লড়ছে। সেই কল্পনা থেকেই তৈরি হয়েছে ‘সাবা’।”

ফেসবুকে ‘সাবা’ মুক্তির খবর জানিয়ে মেহজাবীন লিখেছেন, ‘এটি একটি বিশেষ সিনেমা, আপনার মাকে সঙ্গে নিয়ে আসুন, এ গল্প তার জন্যও।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

সিনেমাটি এরই মধ্যে যুক্তরাজ্যের চ্যানেল ৪, অস্ট্রেলিয়ার এসবিএস এবং কাজাখস্তানের অল্টারনেটিভা ডেজ-এ বিক্রি হয়ে গেছে। বাংলাদেশে মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর, যদি পৃথিবীতে বড় কোনো পরিবর্তন না ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X