তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

আভাসের নতুন গান সত্তা

রক ব্যান্ড আভাস। ছবি : সংগৃহীত
রক ব্যান্ড আভাস। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড আভাস। প্রতিষ্ঠার পর থেকেই নিজেদের শ্রোতাদের তারা উপহার দিয়ে আসছে একের পর এক জনপ্রিয় সব গান। আছে কনসার্ট ব্যস্ততাও। এবার তারা প্রকাশ করতে যাচ্ছে নিজেদের ষষ্ঠ গান। যার শিরোনাম ‘সত্তা’।

আভাস তাদের ‘মানুষ-১’, ‘আভাস’, ‘বাস্তব’ ‘অনাথ’ ও ক্যামেরা’ মৌলিক গানগুলো প্রকাশের পর, নিজেদের ষষ্ঠ মৌলিক গান ‘সত্তা’ আজ শনিবার সন্ধ্যায় প্রকাশ হতে যাচ্ছে।

গানটি নিয়ে আভাসের বেজ গিটারিস্ট রাজু শেখ কালবেলাকে বলেন, “‘সত্তা’ আমাদের ষষ্ঠ মৌলিক গান। এটি লিখেছেন তুহীন ভাই এবং সুর করেছি আমরা দুজন। গানটির প্রেক্ষাপট হচ্ছে, আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। যাদের সময়ের স্রোতে হারিয়ে ফেলেছি, অনেকে বেঁচে নেই। কিন্তু ভালোবাসার প্রিয় এ মানুষগুলোকে আমরা অনুভব করছি। এমনই এক আকাঙ্ক্ষার গল্প নিয়েই গানটি তৈরি করা। এখন আমরা সবাই যার যার জায়গা থেকে ব্যস্ত জীবন পার করছি। এ ব্যস্ততার মধ্যেও আমরা কাছের এ মানুষদের মনে রাখি, তাদের ভালোবাসি। সেই ভালোবাসা ও অনুভূতি নিয়েই আমাদের এই গান। আশা করছি শ্রোতাদের গানটি অসম্ভব ভালো লাগবে।”

‘সত্তা’ গানটি আভাসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যায় প্রকাশ হবে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘সত্তা’ গানটির কথা লিখেছেন তানযীর তুহীন, সুর করেছেন তানযীর তুহীন ও রাজু শেখ, মিউজিক ও কম্পোজিশন করেছে ব্যান্ড আভাস। গানটির অডিও মিক্স এবং মাস্টারিং করেছেন রাশেদ শরীফ শোয়েব। ‘সত্তা’ মিউজিক্যাল ফিল্মটি ডিরেকশন দিয়েছেন মুন্তাকিম আল মাহিন ও প্রডিউস করেছেন সোহাগ চৌধুরী।

আভাসের নিজেদের ফেসবুক ইউটিউব চ্যানেল ছাড়াও ‘সত্তা’ গানটির অডিও সংস্করণ স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক ওটিটি মিউজিক প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, গুগল প্লে, আই টিউন স্টোর, গানা, সাভান, ডিজার, জিপি মিউজিক, বাংলা লিংক ভাইব, রবি স্প্ল্যাশে শোনা যাবে।

আভাস ব্যান্ডের বর্তমান সদস্য: তানযীর তুহীন (ভোকাল), রাজু শেখ (বেজ), হিমেল সারিয়ার (গিটার), আরাফাত শাওন (কিবোর্ড) ও রাশেদ জনি (ড্রামস)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X