তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

রাজের জন্য পরীমনির আফসোস!

রাজের জন্য পরীমনির আফসোস!

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের আসর। গত শুক্রবার এর ২৪তম আসরে উপস্থিত ছিলেন ঢালিউড তারকা পরীমণি ও শরিফুল রাজ। এবার রাজ পুরস্কার না পাওয়ায় আফসোস করেছেন পরী।

সেদিন অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে ছেলে রাজ্যকে নিয়ে আসরে উপস্থিত হন পরী। অন্যদিকে ঢাকার আমিনবাজারে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাজ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে হাজির হন এই অভিনেতা। তখনো তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণা বাকি ছিল। রাজ এসে পরীর কোল থেকে রাজ্যকে নিয়ে পাশাপাশি বসেন। কিছুক্ষণ পর মঞ্চের বাঁদিকে গিয়ে দাঁড়ান। তারকা জরিপ বিভাগের পুরস্কার ঘোষণার আগপর্যন্ত দাঁড়িয়ে ছিলেন সেখানেই।

নাম ঘোষণার সময় তা গভীর মনোযোগ দিয়ে পর্দায় দেখছিলেন পরী। চূড়ান্ত বিজয়ী হিসেবে চঞ্চল চৌধুরীর নাম ঘোষণার পর পরীমণি নিজের মুখ চেপে ধরেন। অবাক দৃষ্টিতে উপস্থিত সবার দিকে তাকাচ্ছিলেন এই চিত্রনায়িকা। তখন পরী বলেছেন, ‘ইশ্, এটা কী হলো। রাজের খুব প্রত্যাশা ছিল এই পুরস্কার পাবে সে। কয়েক দিন ধরে ছবির শুটিং করছে; কিন্তু তার মন পড়ে আছে এ অনুষ্ঠানে, এই পুরস্কারে।’ কথা শেষ করে গ্রিন রুমের বাইরে চলে যান পরী। রাজ ততক্ষণে মঞ্চের পেছন দিয়ে বেরিয়ে গেছেন। আফসোস করে পরীমণি বলেন, ‘পুরস্কার পায়নি তো কী হয়েছে। ভালো কাজ করতে থাকলে একসময় না একসময় পুরস্কার পাবেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X