তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

বলিউডে মীনাক্ষী চৌধুরী

অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। ছবি : সংগৃহীত

বলিউডে ফিরছে জন আব্রাহামের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ফোর্স। পরিচালক হিসেবে থাকছেন ভর ধুলিয়া। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ছবির নারী চরিত্রের নাম। সূত্র জানিয়েছে, দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী যোগ দিচ্ছেন এ প্রজেক্টে। এর মাধ্যমে তিনি পূর্ণাঙ্গভাবে হিন্দি সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন। গট, গুন্টুর কারাম, হিট ২, লাকি ভাস্কার ও সংক্রান্তি বাস্তুনাম ছবিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মীনাক্ষী এবার জন আব্রাহামের সঙ্গে সমানতালে অ্যাকশন দৃশ্যে হাজির হবেন। চরিত্রের প্রস্তুতির জন্য আগামী কয়েক মাস ধরে তাকে একাধিক অ্যাকশন ওয়ার্কশপে অংশ নিতে হবে বলেও জানা গেছে। চলতি বছরের অক্টোবরের শেষদিকে রোহিত শেঠির সঙ্গে রাখেশ মারিয়া বায়োপিকের কাজ শেষ করবেন জন। এরপরই শুরু হবে ফোর্স ৩-এর শুটিং। নভেম্বর ২০২৫-এ ক্যামেরার সামনে দাঁড়াবে টিম। ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ সালের প্রথমে।

উল্লেখ্য, জন আব্রাহাম বিপুল শাহের কাছ থেকে ফোর্স ৩-এর স্বত্ব কিনে নিয়েছেন। এরপর থেকে তিনি ছবিটিকে মূল ধারায় ফিরিয়ে আনতে এবং দেশীয় সংঘাতকে কেন্দ্র করে গল্প সাজাতে মনোনিবেশ করেছেন।

জন ও ভর ধুলিয়ার ঘনিষ্ঠ সহযোগিতায় চলছে চিত্রনাট্যের কাজ।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সিক্যুয়েলে থাকছে ভিন্ন স্বাদের গল্প, যেখানে অ্যাকশন আর টানটান উত্তেজনা মিলবে একসঙ্গে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X