তামজিদ হোসেন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ

নভেম্বরের ওটিটি

নভেম্বরের ওটিটি

নভেম্বরের হালকা শীত আর সকালবেলার কুয়াশায় জমে উঠেছে নতুন মাসের আমেজ। বছরের শেষ প্রান্তে এসে যেন বিনোদনের দুনিয়াও নিচ্ছে এক নতুন রং। ওটিটির পর্দায় শুরু হয়েছে চমকের পর চমক, নতুন সিনেমা, নতুন সিরিজ, নতুন গল্পের ঝলক। দর্শকের চোখে এখন একটাই প্রতীক্ষা, এই মাসের পর্দাজুড়ে কোন গল্প ছুঁয়ে যাবে হৃদয়, কেড়ে নেবে মন। কালবেলার আজকের আয়োজনে থাকছে নভেম্বরের সেই বহুল প্রতীক্ষিত ওটিটি রিলিজগুলোর বিশেষ গল্প। লিখেছেন তামজিদ হোসেন।

‘দ্য ফ্যামিলি ম্যান’ (সিজন ৩)

প্রাইম ভিডিওর এ সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। বছরের পর বছর ধরে এ সিজনের অপেক্ষায় দর্শক। অবশেষে ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ী অভিনীত এ সিরিজ।

তৃতীয় সিজনের এ সিরিজটি পরিচালনা করছেন রাজ, ডিকে, তুষার সেথ ও সুমন কুমার।

‘দিল্লি ক্রাইম’ (সিজন ৩)

এ সিরিজের প্রথম দুটি সিজন দেখে আঁতকে উঠেছিলেন দর্শক। প্রথম সিজনে তুলে ধরা হয়েছিল দিল্লির ধর্ষণকাণ্ড। আর, এবারের সিজনে মানবদেহের অঙ্গ পাচারের ঘটনা দেখানো হবে। শেফালি শাহ অভিনীত এ সিরিজে এবার খলচরিত্রে যোগ দিচ্ছেন হুমা কুরেশিও। ১৩ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এ সিরিজ। তনুজ চোপড়ার পরিচালনায় নির্মিত নতুন মৌসুমে এবার ফিরছেন মূল অভিনেতারা রসিকা দুগ্গল (নীতি সিং), রাজেশ তাইলাং (ভূপেন্দ্র সিং), জয়া ভট্টাচার্য (বিমলা ভরদ্বাজ) এবং অনুরাগ অরোরা (জয়রাজ সিং)।

‘বারামুল্লা’

কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘সুপারন্যাচারাল’ ঘরানার এ সিনেমা। ছবির গল্পে এক বালক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে বিভিন্ন ঘটনার মুখোমুখি হয় এক পুলিশ কর্মকর্তা। আর এভাবেই এগোতে থাকে চলচ্চিত্রটির গল্প।

আদিত্য সুহাস জাম্ভলের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন নীলোফার হামিদ, মানব কৌল, কিয়ারা খান্নাসহ আরও অনেকে। ৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

‘ডেথ বাই লাইটিং’

যারা ক্রাইম থ্রিলারের জন্য অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এ সিরিজটি। ১৮৮১ সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস গারফিল্ডের হত্যার ঘটনা তুলে ধরা হবে এ সিরিজে। ৬ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

‘স্ট্রেঞ্জার থিংস্’ (সিজন ৫)

তিন বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’ প্রেমীদের। জনপ্রিয় এই সাই-ফাই থ্রিলার সিরিজের পঞ্চম ও শেষ সিজন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আগামী ২৬ নভেম্বর। গত সিজনের চমকপ্রদ গল্প ও ভিজ্যুয়াল ইফেক্টে মুগ্ধ হয়েছিল দর্শকরা। সেই থেকে শুরু হয়েছিল নতুন সিজনের অপেক্ষা। এবার শেষ অধ্যায়ে প্রকাশ পাবে হকিন্স শহরের ভয়ংকর রহস্যের পরিণতি, যা নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে তুঙ্গে উত্তেজনা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X