তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

দৃশ্যকাব্য থিয়েটারের ‘ইডিপাস’

ইডিপাস I ছবি: সংগৃহীত
ইডিপাস I ছবি: সংগৃহীত

প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের অমর সৃষ্টি ইডিপাস আবারও মঞ্চে আনছে দৃশ্যকাব্য থিয়েটার। মানব নিয়তি, ভাগ্য ও আত্মচেতনার গভীর অনুসন্ধান নিয়ে রচিত এ শাশ্বত ট্র্যাজেডি এবার হাজির হচ্ছে এক নতুন ব্যাখ্যায় ও নির্মাণে।

নাটকটির নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হবে উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন শুক্রবার থাকবে আরও দুটি প্রদর্শনী—বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৭টায় একই স্থানে। ইডিপাস নাটকটির বাংলা অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদক ও সাহিত্যিক সৈয়দ আলী আহসান। আলোক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস, মঞ্চ পরিকল্পনা ফজলে রাব্বি সুকর্ণ এবং পোশাক পরিকল্পনায় আছেন আইরীন পারভীন লোপা। রূপসজ্জা করেছেন শুভাশিস দত্ত তন্ময়। দ্রব্যসামগ্রী নির্মাণে কাজ করেছেন শরিফুল ইসলাম মামুন ও রোকসানা আক্তার সায়মা।

শিরোনাম চরিত্র ইডিপাসের ভূমিকায় অভিনয় করছেন এইচ এম মোতালেব। তার সঙ্গে মঞ্চে থাকছেন মো. রেজাউল করিম রেজা, ঝুমু মজুমদার, হীরালাল দাস, আহাদ বিন মুর্তজা, অর্ঘ্য সাহা, নাইমুল ইসলাম সিয়ামসহ আরও অনেকে। দৃশ্যকাব্য থিয়েটারের এ নতুন প্রযোজনা দর্শকদের জন্য এক ভিন্নধর্মী নাট্য অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X