তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

কনার ভিতরও বাহিরে

কনার ভিতরও বাহিরে

কয়েকদিন আগেই চলতি বছরের সিনেমার অন্যতম জনপ্রিয় গান ‘কন্যা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কারে ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা। বিসিআরএ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ‘কন্যা’ গানের জন্য কনা পেলেন শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার। ‘কন্যা’ গানের জন্য এ পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বসিত কনা অ্যাওয়ার্ড হাতে নিয়ে নিজের ফেসবুকওয়ালে ভালো লাগা ছবিও শেয়ার করেছেন। অর্থাৎ, একজন শিল্পী যখন নিজের একটি ভালো গানের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান, তখন সেই ভালো লাগা সবার সঙ্গেই শেয়ার করতে চান। কনাও ঠিক তাই করেছেন। এরই মধ্যে কনা নতুন একটি গান নিয়ে আসছেন আগামীকাল ১৩ নভেম্বর। সেদিন ইউটিউবে প্রকাশ পাবে কনার কণ্ঠে ফুয়াদ ফিচারিং ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। কনা এ সময়ের অন্যতম আলোচিত শিল্পী। সিনেমার গান দিয়ে তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনে শিল্পীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন। বিশেষত ‘দুষ্টু কোকিল’ গানটি সুপার হিট হওয়ার পর তার স্টেজ শোও বেড়ে গেছে অনেক। ঢাকা, ঢাকার বাইরে, দেশের বাইরে স্টেজ শো নিয়ে তার রয়েছে ভীষণ ব্যস্ততা। কিন্তু তারপরও কনা তার নিজের মৌলিক গান প্রকাশ থেকে দূরে নন। নাটকের গান যেমন গাইছেন, আধুনিক গানও গাইছেন। সে ধারাবাহিকতায় আগামীকাল ‘কনা’ চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে ফুয়াদ ফিচারিং কনার কণ্ঠে ‘ভিতরও বাহিরে’ শিরোনামের গানটি। গানটি নিয়ে ভীষণ প্রত্যাশা রেখে কনা বলেন,‘ শুরুতেই ধন্যবাদ জানাই বিসিআরএ ও দুলাল খান ভাইকে; আমাকে কন্যা গানের জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে সম্মানীত করার জন্য। কন্যা গানটি শ্রোতা-দর্শকের মতে এ বছরের অন্যতম একটি হিট গান। এই গানে আমার সহশিল্পী ছিল ইমরান। গানটি সবার মাঝে ভীষণ ভালো লাগা সৃষ্টি করেছিল। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনায় চলে এসেছিল। সত্যি বলতে কী— কোনো শিল্পীর গান যখন সবার মাঝে ভালো লাগার সৃষ্টি করে, কোনো গান যখন দেশের আনাচে-কানাচে পৌঁছে যায়, তখন শিল্পীর নিজের মাঝেও ভীষণ ভালো লাগা কাজ করে। দুষ্টু কোকিলের পর কন্যার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তাই কন্যার জন্য পুরস্কৃত হয়ে ভালো লাগছে। আর যথারীতি আমার নতুন গান ভিতরও বাহিরে নিয়ে ভীষণ প্রত্যাশা। কারণ, গানের কথা ও সুর সংগীত এক কথায় সবার মন ছুঁয়ে যাবে। এ গান ঘিরেও আমার প্রত্যাশা অনেক। সবাইকে গানটি শোনার আহ্বান জানাই। ‘ভিতরও বাহিরে’ গানটি লিখেছেন আবদার রহমান। এর আগে ফুয়াদের ফিচারিংয়ে কনার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ পায়। ফুয়াদের ফিচারিংয়ে কনা বেশকিছু সিনেমাতেও গান গেয়েছেন, জিঙ্গেলেও (বিজ্ঞাপনে ব্যবহৃত গান) ভয়েজ দিয়েছেন। আগামীকাল ১৩ নভেম্বর ঘাটাইল ক্যান্টনম্যান্টে এবং আগামী ১৪, ২৩ ও ২৬ নভেম্বর ঢাকায় স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X