তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

‘একটি মুভির কথা হচ্ছে’

শাকিব খান
‘একটি মুভির কথা হচ্ছে’

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে—এমন গুঞ্জনই এখন জোরালো। সম্প্রতি একটি ব্লগে নিজেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন শাকিব খান।

কাল শুক্রবার কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই তার ইউটিউব চ্যানেলে একটি নতুন ব্লগ প্রকাশ করেন। রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনে শাকিব খান উপস্থিত ছিলেন, সেখানেই রাফসানের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে হানিয়া আমিরের প্রসঙ্গ।

একপর্যায়ে রাফসানকে উদ্দেশ করে শাকিব বলেন, ‘তোমার একটি ব্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’

পাশ থেকে তখন কেউ জানতে চান, হানিয়া আমির কি তার সঙ্গে সিনেমা করছেন? উত্তরে শাকিব খান স্পষ্টভাবেই বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।’

তবে কোন সিনেমায় হানিয়া অভিনয় করতে পারেন, সে বিষয়ে এখনো মুখ খোলেননি শাকিব। বর্তমানে তিনি ‘সোলজার’ ছবির কাজ করছেন, যেখানে তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। এ ছাড়া শাকিবকে দেখা যাবে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়, যেখানে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণের নাম শোনা যাচ্ছে।

হানিয়া আমিরকে শাকিব খানের বিপরীতে দেখার গুঞ্জন নতুন নয়। গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসে এক অনুষ্ঠানে হানিয়া বলেছিলেন, ‘তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’ এরপর থেকেই নতুন যৌথ প্রজেক্ট নিয়ে আলোচনা আরও তীব্র হয়। এবার শাকিবের সাম্প্রতিক মন্তব্যে সে জল্পনা যেন আরও শক্ত হলো।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X