তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে নিজের জন্মদিনে ভক্তদের জন্য নিয়ে এলেন বড়সড় চমক। ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে তিনি ঘোষণা দিলেন—আইকনিক চলচ্চিত্র দ্য ডেভিল ওয়ার্স প্রাডার বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল আসছে। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত মূল চলচ্চিত্রটি বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। মেরিল স্ট্রিপের ‘মিরান্ডা প্রিস্টলি’ এবং অ্যান হ্যাথাওয়ের ‘অ্যান্ডি স্যাকস’ চরিত্রের দুর্দান্ত অভিনয় সিনেমাটিকে সাংস্কৃতিক ঘটনায় পরিণত করেছিল। সম্প্রতি প্রকাশিত দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২-এর টিজারে আবারও দেখা মিলেছে এই আইকনিক জুটির, যা ভক্তদের আবেগে ভাসিয়েছে।

সিক্যুয়েলে থাকছেন এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচিও। তাদের উপস্থিতি সিনেমাকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

টুয়েন্টি সেঞ্চুরি স্টুডিওসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত টিজার ভিডিওতে প্রথম মুভির স্মরণীয় কিছু মুহূর্ত আবারও তুলে ধরা হয়, যা নতুন গল্পের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

জানা গেছে, ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’ মুক্তি পাবে ২০২৬ সালের ১ মে। ডিজিটাল যুগ ও বদলে যাওয়া ফ্যাশন দুনিয়ার চ্যালেঞ্জকে কেন্দ্র করে নির্মিত হবে নতুন গল্প।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X