তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১০ এএম
প্রিন্ট সংস্করণ

শিলার ‘নীল আকাশে পাখি উড়ে’

শিলার ‘নীল আকাশে পাখি উড়ে’

নানা জটিলতা ও দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে শেষ হলো চিত্রনায়িকা শিরিন শিলা অভিনীত সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেল পরিচালিত সরকারি অনুদানের এ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল গত বছরের রোজার মাসে। তবে প্রথম লটের কাজ শেষ হওয়ার পরই থমকে যায় নির্মাণকাজ। সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্প্রতি দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়ে নিজের অংশের কাজ শেষ করেছেন শিরিন শিলা।

কিছুদিন আগেই এ নায়িকার পরপর দুটি সিনেমা—সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ ও নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি পেয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার কাজ শেষ করার খবর দিলেন তিনি। সিনেমাটি প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘যেহেতু সরকারি অনুদানের কাজ, তাই সিনেমাটিতে প্রবল আগ্রহ নিয়ে আমি কাজ করেছি। আমার চরিত্রটিও সুন্দর। তবে গত বছর রোজার সময়ে এ সিনেমার কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে শুটিং করতে হয়েছিল। তখন বিভিন্ন কারণে মন খারাপও হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘যাক, এখন সেসব প্রতিকূলতা কমই আছে। তারপরও যেহেতু সিনেমাটির কাজ শুরু করে দিয়েছি, এখন ভালোভাবে শেষ করতে চাই। মন দিয়ে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক মতো শেষ হলে সিনেমাটি দর্শকের ভালো লাগতে পারে।’

‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী লুইপা ও কোনাল। এর মধ্যে লুইপা দুটি গান এবং কোনাল টাইটেল গানটি গেয়েছেন। গানগুলো নিয়ে বেশ আশাবাদী শিলা। কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও সময় দিচ্ছেন এ নায়িকা। মায়ের ইচ্ছা পূরণ করতে সম্প্রতি তাকে নিয়ে কানাডা ঘুরে এসেছেন। দেশে ফিরে সিনেমার কাজের পাশাপাশি অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। শিলা জানান, এরই মধ্যে তার কাছে বেশ কয়েকটি নতুন সিনেমার প্রস্তাব এসেছে। তবে গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল তিনি নতুন কাজে যুক্ত হবেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘হিটম্যান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শিরিন শিলার। এরপর ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘মিয়া বিবি রাজি’, ‘বীরাঙ্গনা ৭১’, ‘শেষ বাজি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X