তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

ফিরছেন মিম

বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত
বিদ্যা সিনহা মিম I ছবি: সংগৃহীত

টলিউড অভিনেতা জিতের বিপরীতে ‘মানুষ’ সিনেমায় অভিনয়ের পর প্রায় দুই বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে দীর্ঘ বিরতি শেষে এবার আবারও নিয়মিতভাবে ফিরছেন তিনি। সম্প্রতি একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মিম জানান, আগামী বছরই নতুন কাজ নিয়ে সিনেমা হলে দেখা যাবে তাকে। নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালকে ক্যারিয়ারের কামব্যাকের বছর হিসেবে দেখছেন।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলোর বিস্তারিত জানাতে আপত্তি রয়েছে তার। তিনি জানান, শিগগিরই এসব কাজ সম্পর্কে দর্শকরা জানতে পারবেন। এ ছাড়া মিমের হাতে আরও কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজের প্রস্তাব ও প্রস্তুতি রয়েছে, যা ধাপে ধাপে সামনে আসবে বলে জানিয়েছেন।

দীর্ঘ বিরতির কারণ জানাতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘গত দুই বছর পর্দায় দেখা না গেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। ভালো গল্প ও মানসম্মত প্রজেক্টের অপেক্ষায় সময় নিয়েছি। এখন সেই অপেক্ষার ফল মিলতে শুরু করেছে।’ মিম জানিয়েছেন, আগামী মাসেই তার নতুন কাজগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বড় পর্দায় অনুপস্থিত থাকলেও, এ সময়ে ব্র্যান্ড ইভেন্ট ও প্রমোশনাল কার্যক্রমে সক্রিয় ছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১০

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১১

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৫

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৭

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৮

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৯

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

২০
X