তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিজয়-ফাতিমার বিপর্যয় ধানুশ-কৃতির দারুণ শুরু

ধানুশ ও কৃতি I ছবি: সংগৃহীত
ধানুশ ও কৃতি I ছবি: সংগৃহীত

এ সপ্তাহে বলিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে দুটি সিনেমা—একটি বিভু পুরি পরিচালিত ‘গুস্তাখ ইশক’ এবং অন্যটি আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’। দুটি সিনেমাই মুক্তি পেয়েছে শুক্রবার। এর মধ্যে বিজয় ভার্মা ও ফাতিমা সানা শেখ অভিনীত মিউজিক্যাল রোমান্টিক ছবিটি একেবারেই বিপর্যয়জনক হয়েছে। সপ্তাহের প্রথম দিনই এটি ঘরে তুলেছে মাত্র ৫৫ লাখ রুপি, যা অনেককে হতাশ করেছে।

এ সিনেমা দিয়ে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছেন ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৫ কোটি রুপি। তবে প্রথম দিনের এমন ব্যর্থতার পর দ্বিতীয় দিনেও সিনেমাটি দর্শকদের মন জয় করতে পারেনি। এভাবে চলতে থাকলে সপ্তাহ শেষ হওয়ার আগেই অনেক হল থেকে সিনেমাটি নামিয়ে ফেলা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ছবিতে আরও অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। সংগীত পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ, আর সংলাপ লিখেছেন গুলজার।

অন্যদিকে, বক্স অফিসে দারুণ শুরু করেছে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’। প্রথমবারের মতো এ সিনেমায় জুটি বাঁধেছেন দক্ষিণী অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। মুক্তির আগেই সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, যা অগ্রিম টিকিট বুকিংয়ে প্রতিফলিত হয়। সিনেমাটি মুক্তির আগেই আয় করেছে দুই কোটি রুপি। এরপর শুক্রবার প্রথম দিনে বক্স অফিস থেকে ছবিটি আয়ের পরিমাণ করেছে প্রায় ১৭ কোটি রুপি, যা এ বছরের সপ্তাহের প্রথম দিন আয়ের দিক থেকে অষ্টম অবস্থান নিশ্চিত করেছে।

‘তেরে ইশক মে’ একটি রোমান্টিক সিনেমা। এটি প্রযোজনা করেছে টি-সিরিজ ও কালার ইয়েলো। গল্প লিখেছেন হিমাংশু শর্মা ও নীরজ যাদব। সিনেমায় আরও অভিনয় করেছেন প্রকাশ রাজ। নির্মাণে খরচ হয়েছে প্রায় ৮৫ কোটি রুপি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X