কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

উত্তাল হয়ে উঠেছে সাগর। ছবি: সংগৃহীত
উত্তাল হয়ে উঠেছে সাগর। ছবি: সংগৃহীত

ট্রপিক্যাল ঘূর্ণিঝড় বার্থা যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলীয় অঞ্চলে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টিপাত, প্রাণঘাতী জলোচ্ছ্বাস এবং আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। সোমবার এনএইচসি জানায়, ফ্লোরিডার পানামা সিটির প্রায় ১০৫ মাইল দক্ষিণে অবস্থান করছিল বার্থা। এ সময় ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ মাইল।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বার্থা আগামী কয়েক দিন উত্তর উপসাগরীয় উপকূল ঘেঁষে অগ্রসর হবে। এর প্রভাবে আলাবামা, ফ্লোরিডা, লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা এবং বিচ্ছিন্নভাবে টর্নেডোর আশঙ্কা রয়েছে। শুক্রবারের মধ্যে কিছু এলাকায় সর্বোচ্চ ৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

সর্বশেষ বার্তায় এনএইচসি জানিয়েছে, আগামী কয়েক দিনে ঝড়টি আরও শক্তিশালী হতে পারে এবং বুধবার লুইজিয়ানার নিউ অরলিন্সের কাছাকাছি স্থলভাগে আঘাত হানতে পারে। বর্তমানে ঝড়টির প্রভাবকবলিত বাতাস কেন্দ্র থেকে প্রায় ৭০ মাইল পর্যন্ত বিস্তৃত এবং এটি ঘণ্টায় প্রায় ৩ মাইল বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

কর্মকর্তারা সতর্ক করেছেন, লুইজিয়ানা ও মিসিসিপি উপকূলের কিছু এলাকায় ১ থেকে ৪ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। পাশাপাশি নগর এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

এনএইচসির পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে বার্থা দুর্বল হয়ে ট্রপিক্যাল ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং সপ্তাহের শেষ দিকে টেক্সাস উপকূলের কাছে গিয়ে বিলীন হয়ে যেতে পারে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১০

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১১

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১২

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৩

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৪

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৫

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৬

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

২০
X