কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

প্রখর রোদ থেকে বাঁচতে ছাতা হাতে এক নারী। ছবি: সংগৃহীত
প্রখর রোদ থেকে বাঁচতে ছাতা হাতে এক নারী। ছবি: সংগৃহীত

প্রচণ্ড তাপপ্রবাহে জাপানের মধ্যাঞ্চলের ৩টি শহরে মঙ্গলবার তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এ নিয়ে দেশটিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘কোকুশোবি’ বা ‘চরম তাপদাহ দিবস’ ঘোষণা করা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, গিফু প্রিফেকচারের তাজিমি শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস । একই প্রিফেকচারের গুজো শহরে তাপমাত্রা ছিল ৪০.০ ডিগ্রি সেলসিয়াস এবং পাশের আইচি প্রিফেকচারের টোয়োটা শহরে তাপমাত্রা পৌঁছেছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াসে ।

জাপানি বার্তা সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে জাপান আবহাওয়া সংস্থা ‘কোকুশোবি’ শব্দটি চালু করে। যখন কোনো এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন দিনটিকে ‘চরম তাপদাহ দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়। এর উদ্দেশ্য হলো জীবনহানির ঝুঁকিপূর্ণ তাপপ্রবাহ সম্পর্কে জনগণকে আরও সতর্ক করা।

আবহাওয়া সংস্থার মতে, রোববার থেকে জাপানের বিস্তীর্ণ এলাকাজুড়ে শক্তিশালী উচ্চচাপ বলয় সক্রিয় রয়েছে। এর ফলে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের ওপরের স্তরের বাতাস আরও উষ্ণ হয়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১০

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১১

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৪

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৫

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৬

টিভিতে আজ যত খেলা

১৭

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X