তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

সিয়ামের নতুন নায়িকা

সিয়ামের নতুন নায়িকা

নতুন বছরের জন্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মিত হচ্ছে, বেশকিছু বিগ বাজেটের সিনেমা। যার মধ্যে একটি— পরিচালক মেহেদী হাসানের ‘রাক্ষস’। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে আগেই। এবার জানা গেল এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। চলতি সপ্তাহেই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা। কালবেলাকে এমনটাই জানিয়েছে নির্মাতার ঘনিষ্ঠ সূত্র।

এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলোচনায় আসে যে, তারা তামিম রহমান পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে একসঙ্গে কাজ করবেন। তবে সে প্রকল্প আর সামনে এগোয়নি। ফলে ‘রাক্ষস’-ই হবে বড় পর্দায় এ জুটিকে প্রথমবার দেখার সুযোগ।

বাংলাদেশি দর্শকের কাছে ইধিকা জনপ্রিয়তা পান শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে অভিনয় করেন ‘বরবাদ’ ছবিতে। এ ছাড়া তিনি অংশ নিয়েছেন হাসিবুর রেজার পরিচালনায় বাংলাদেশের ‘কবি’ সিনেমায় এবং কলকাতার ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ ছবিতে দেবের বিপরীতে। দুই বাংলাতেই তিনি ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন।

অন্যদিকে, সিয়াম আহমেদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’ দেশজুড়ে ভালো সাড়া পায়। শবনম বুবলীর সঙ্গে তার জুটি দর্শকের প্রশংসা কুড়ায়। ‘পোড়ামন ২’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর থেকে তিনি বাণিজ্যিক ও কনটেন্টধর্মী উভয় ধারার ছবিতে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানায়, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’-এর শুটিং। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় কয়েকটি অ্যাকশন ও গল্প-নির্ভর দৃশ্য ধারণ হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা রয়েছে ছবিটিতে।

পরিচালক মেহেদী হাসান আপাতত ছবিটি নিয়ে মুখ খুলতে চাননি, সিয়ামও মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। তবে সূত্র বলছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোলিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাক্ষস’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে জিতেছে মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১০

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১১

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১২

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৩

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৪

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৫

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৬

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১৭

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১৮

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৯

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

২০
X