তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

কিংবদন্তি মাহমুদুন্নবীর মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি মাহমুদুন্নবীর মৃত্যুবার্ষিকী আজ

আজ খ্যাতনামা ও কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবীর মৃত্যুবার্ষিকী। বাংলা গানের ভুবনে অসামান্য অবদান রাখা এ গুণী শিল্পী আজও অগণিত শ্রোতার হৃদয়ে অম্লান স্মৃতিতে বেঁচে আছেন।

মাহমুদুন্নবী জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালের ১৬ ডিসেম্বর, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়ায়। সুরেলা কণ্ঠ, গভীর আবেগ ও ভিন্নধর্মী গায়কীর কারণে তিনি খুব অল্প সময়েই বাংলা সংগীতে নিজের আলাদা পরিচয় তৈরি করে নেন।

তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘আমি সাত সাগর পাড়ি দিয়ে কেনো সৈকতে পড়ে আছি’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘সুরের ভুবনে আমি আজও পথচারী’, ‘ক্ষমা করে দিও যদি না তোমায় মনের মতো গান শুনাতে পারি’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে বল কী হবে?’—যেগুলো আজও শ্রোতাদের কাছে সমান প্রিয়।

ব্যক্তিজীবনে মাহমুদুন্নবী ছিলেন সহজ-সরল, মিষ্টভাষী ও গানপাগল এক মানুষ। অভিমানী স্বভাবের হলেও সংগীত ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি হৃদয়ে লালন করেছেন গান আর সুরের ভালোবাসা।

তার আরও উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিণী’, ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে’, ‘ও গো মোর মধুমিতা’, ‘সালাম পৃথিবী তোমাকে সালাম, দুনিয়াকে করেছো টাকার গোলাম’—যেগুলো বাংলা সংগীতের ইতিহাসে স্থায়ী আসন করে নিয়েছে।

পারিবারিক জীবনে মাহমুদুন্নবীর চার সন্তান। তারা হলেন—কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, সংগীতশিল্পী ফাহমিদা নবী, শিল্পী রিদওয়ান নবী পঞ্চম ও তানজিদা নবী। সন্তানদের মধ্য দিয়েও তার সংগীতের ধারাবাহিকতা বহমান রয়েছে।

১৯৯০ সালের ২০ ডিসেম্বর মাহমুদুন্নবী মৃত্যুবরণ করেন। তিনি রেখে গেছেন তার পরিবার, অগণিত ভক্ত-শ্রোতা এবং বাংলা গানের ভান্ডারে অমূল্য সব সৃষ্টি। আজ তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন সংগীতপ্রেমীরা—যিনি গান দিয়ে ছুঁয়ে গেছেন মানুষের হৃদয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X