তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

দেখা হলো দুজনার

মৌসুমী ও শাবনূর। ছবি: সংগৃহীত
মৌসুমী ও শাবনূর। ছবি: সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্রের নব্বই দশকের দুই সুপারস্টার নায়িকা মৌসুমী ও শাবনূর—এক সময় পর্দাজুড়ে যাদের রাজত্ব, সেই দুই তারকার দেখা হলো বহুদিন পর। প্রবাসের মাটিতে এ পুনর্মিলন যেন ফিরিয়ে আনল এক সময়ের সোনালি স্মৃতি।

বর্তমানে দুই নায়িকা দুই দেশে বসবাস করছেন। মৌসুমী রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর শাবনূর আছেন কানাডায়। গত ১৭ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। বিশেষ এ দিনটি উদযাপন করতে একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।

যুক্তরাষ্ট্রে গিয়ে প্রথমে শাবনূর জন্মদিন উদযাপন করেন তার সহঅভিনেতা অমিত হাসান ও তার স্ত্রী লাবনীর সঙ্গে। শাবনূরের যুক্তরাষ্ট্র সফরের খবর পেয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে যান প্রিয়দর্শিনী মৌসুমী। বহুদিন পর প্রিয় সহকর্মীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শাবনূর।

দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরেন তারা। আনন্দ-উচ্ছ্বাস আর ভালোবাসায় ভরে ওঠে মুহূর্ত। শাবনূর বারবার মৌসুমীর প্রশংসা করেন, বলেন— ‘তিনি আরও সুন্দর হয়ে উঠেছেন।’

এরপর দীর্ঘ সময় ধরে একসঙ্গে গল্প, আড্ডা আর স্মৃতিচারণায় মেতে ওঠেন মৌসুমী, শাবনূর ও অমিত হাসান। উপস্থিত সবার কাছে মনে হচ্ছিল, যুক্তরাষ্ট্রের মাটিতে যেন তৈরি হয়েছে এক টুকরো বাংলাদেশ।

পুনর্মিলন নিয়ে মৌসুমী বলেন, ‘খুব, খুব মিস করছিলাম শাবনূরকে। যখন শুনলাম সে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে এসেছে, তাও আবার জন্মদিন উপলক্ষ্যে—তখন আর দেরি করিনি। দেখা হয়ে যে কী ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের অসংখ্য স্মৃতি, সেই গল্পগুলোই বারবার ফিরে আসছিল।’

অন্যদিকে আবেগঘন কণ্ঠে শাবনূর বলেন, ‘মৌসুমী আপুকে দেখে আমি এতটাই খুশি হয়েছি যে, সেটা বোঝানো সম্ভব নয়। এবারের জন্মদিনটা আমার জন্য ভীষণ সুন্দর আর স্মরণীয় হয়ে থাকল। আমার ভক্ত-দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা—তারা যে ভালোবাসা আর শুভেচ্ছায় আমাকে সিক্ত করেছেন।’

দীর্ঘদিন পর নব্বই দশকের দুই জনপ্রিয় নায়িকার দেখা হওয়া তাদের ভক্তদের মাঝেও ফিরিয়ে এনেছে নস্টালজিয়া। প্রবাসে হলেও সেই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছিল—স্মৃতি, ভালোবাসা আর বন্ধুত্বের উষ্ণতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১০

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১১

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১২

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৩

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৪

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৬

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৭

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৮

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১৯

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

২০
X