বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম
প্রিন্ট সংস্করণ

লড়াইয়ে নেমেছেন টেইলর সুইফট

লড়াইয়ে নেমেছেন টেইলর সুইফট

মঞ্চের আলো, বিশ্ব চার্টে শীর্ষস্থান আর কোটি ভক্তের উন্মাদনার বাইরে টেইলর সুইফটের আরেকটি পরিচয় আছে, সেটি হলো মানবিকতার প্রতীক। গান দিয়ে যেমন তিনি হৃদয় জয় করেন, তেমনি নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়ে লিখে যান ভালোবাসার আরেকটি গল্প। হাসপাতালের করিডোর থেকে দুর্যোগকবলিত জনপদ, প্রতিবারই তার উপস্থিতি যেন হয়ে ওঠে আশার আলো। এবারও ঠিক তেমনই এক মানবিক উদ্যোগে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় টেইলর সুইফট।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার ফিডিং আমেরিকার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এ তথ্যটি জানানো হয়। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে।

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লেখেন, টেইলর সুইফটের এ উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এর আগেও চলতি বছর অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় টেইলর ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন।

এ ছাড়া ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় তিনি দেন আরও ১০ লাখ ডলার। পাশাপাশি কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের জন্যও আর্থিক সহায়তা করেছিলেন এ গায়িকা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X