তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

ছুটিতে পরী

ছুটিতে পরী

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে দেশটিতে গেলেও অনুষ্ঠান শেষ হওয়ার পর এখন তিনি সময় কাটাচ্ছেন সন্তানদের নিয়ে মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে।

লাংকাউইয়ের নীল সমুদ্র, খোলা আকাশ ও সবুজ প্রকৃতির মাঝে সন্তানদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরী। গতকাল বুধবার একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোতে মালয়েশিয়ার মনোমুগ্ধকর প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে দেখা যায় তাকে। ক্যাপশনে তিনি মজার ছলে লেখেন, ‘শীত নেই। কেন শীত নেই।’

রোদেলা আবহাওয়া, নিরিবিলি দ্বীপের পরিবেশ ও সন্তানদের সান্নিধ্যে পরীমণির সময় যে বেশ ভালো কাটছে, তা তার শেয়ার করা ছবিগুলোতেই স্পষ্ট। মন্তব্যের ঘরে ভক্তরাও অভিনেত্রীর এ সুখী মুহূর্তগুলোর জন্য শুভকামনা জানাচ্ছেন।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে থেমে থাকা চলচ্চিত্র ‘প্রীতিলতা’ দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন পরীমণি। ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে নানা কারণে আটকে যাওয়া সিনেমাটির কাজ পুনরায় শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রামে বাকি অংশের চিত্রায়ণ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমণির সঙ্গে বৈঠকের মাধ্যমে শুটিংয়ের সময়সূচি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ২০২১ সালে ‘প্রীতিলতা’র ফার্স্ট লুক প্রকাশের পর প্রীতিলতার চরিত্রে পরীমণির উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্মাতা।

শুটিং শেষ হলেই দ্রুত সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X