কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, দেশটির অবকাঠামোর ওপর যেকোনো হামলার জবাবে তেহরান শক্তিশালী ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। এমন হামলায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করবে, তাদেরও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরানের প্রতিরক্ষা নীতির ভিত্তি হলো ‘চোখের বদলে চোখ’।

তিনি লেখেন, আমাদের প্রতিরক্ষা নীতি স্পষ্ট ‘চোখের বদলে চোখ’। ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন, বিশেষ করে আমাদের অবকাঠামোর ওপর হামলা, শক্তিশালী ও সিদ্ধান্তমূলক জবাব দিতে বাধ্য করবে।

আরাগচি আরও বলেন, যারা এমন আগ্রাসনে যে কোনো ধরনের সহায়তা দেবে, তাদেরও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানের সেতু বা বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান এ সতর্কবার্তা দিল।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করবে।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও সতর্ক করে বলেন, ইরান যদি তেল রপ্তানি করতে না পারে, তাহলে এ অঞ্চলের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না এবং এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে মার্কিন সেনাদের উপস্থিতি শেষ করতে হবে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X