তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ এএম
প্রিন্ট সংস্করণ

মৌয়ের হুঁশিয়ারি

সাদিয়া ইসলাম মৌ I ছবি: সংগৃহীত
সাদিয়া ইসলাম মৌ I ছবি: সংগৃহীত

ঝলমলে আলো আর অনুরাগীদের ভালোবাসার আড়ালেও শোবিজ তারকাদের জীবনে লুকিয়ে থাকে নানান বিড়ম্বনা। এবার সেই অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হলেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ভুয়া ফেসবুক আইডি খোলার ঘটনায় ক্ষুব্ধ ও বিরক্ত তিনি। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে কড়া হুঁশিয়ারি দিলেন এই সুন্দরী।

ফেসবুকে মৌয়ের নামে একাধিক আইডি রয়েছে, যা নেটিজেনদের বিভ্রান্ত করছে। পাশাপাশি ওইসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে এই মডেল জানিয়েছেন, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান তিনি।

এ বিষয়ে মৌ আরও বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের সুন্দর করে অনুরোধ করছি—এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া আইনত অপরাধ।

এই অভিনেত্রী আরও বলেন, এরই মধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে মৌ সতর্ক করে বলেন, ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছেন, সাবধান। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তা-ই হবে।

এর আগে নন্দিত অভিনেতা আলমগীরসহ অনেকের ফেক আইডির অস্তিত্ব পাওয়া গেছে সামাজিক মাধ্যমে। এবার তালিকায় নাম উঠল জনপ্রিয় এ মডেলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে জিতেছে মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১০

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১১

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১২

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৩

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৪

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৫

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৬

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১৭

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১৮

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৯

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

২০
X