তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

সেন্সর জটিলতায় বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা

থালাপতি বিজয় I ছবি: সংগৃহীত
থালাপতি বিজয় I ছবি: সংগৃহীত

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার নায়ক থালাপতি বিজয়। অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে তার অভিনীত সিনেমা ‘জন নায়গান’। নতুন এ সিনেমাটিই হতে পারে এ অভিনেতার সম্ভাব্য শেষ সিনেমা। সবকিছু মিলিয়েই সিনেমাটি নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহ তুঙ্গে। কিন্তু নানা জটিলতায় সিনেমাটির মুক্তি এখনো আটকে আছে। ভারতীয় গণমাধ্যম বলছে, গত জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও, সেন্সর জটিলতায় এর মুক্তি পিছিয়েছে। দেশটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) স্পষ্টভাবে জানিয়েছে, তারা এ সিনেমার সার্টিফিকেশন-সংক্রান্ত কোনো তথ্য জনসমক্ষে প্রকাশ করবে না। সংবাদমাধ্যম জানায়, মুক্তি বিলম্বিত হওয়ায় তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ মালিকদের প্রায় ১০০ কোটি রুপি ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

সিবিএফসির চেন্নাই রিজিওনাল অফিসার ডি. বালামুরালি জানিয়েছেন, সিনেমার সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে গোপনীয়। আইন অনুযায়ী, এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করার অনুমতি তাদের নেই। তিনি বলেন, ‘যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ততক্ষণ কোনো মন্তব্য করা সম্ভব নয়।’ তিনি আরও জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তবেই সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা হবে।

এদিকে এ সিনেমা ঘিরে বর্তমানে চলছে আইনি লড়াই। এর আগে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির আদেশে মুক্তির অনুমতি দেওয়া হলেও, পরে সেই আদেশ বাতিল করে মামলাটি পুনরায় বিচারের জন্য পাঠানো হয়। জানা গেছে, সিনেমার গল্প ও কিছু সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে বোর্ডের ভেতরেই আপত্তি ওঠে, যার জেরে সিবিএফসি সার্টিফিকেশন প্রক্রিয়া নতুন করে বিবেচনায় নেয়। এ আইনি জটিলতা সিনেমার মুক্তি আরও অনিশ্চিত করেছে।

সিনেমাটি মুক্তি না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন থিয়েটার মালিকরা। ব্যবসায়িক বিশেষজ্ঞদের মতে, এ সময়ে সিনেমাটি তামিলনাড়ুতে ১৫০ থেকে ২০০ কোটি রুপি আয় করতে পারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X