তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম
প্রিন্ট সংস্করণ

শাকিবের হাত ধরেই আসবেন মিথিলা

শাকিবের হাত ধরেই আসবেন মিথিলা

ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যস্ততম নায়ক শাকিব খান। বর্তমানে তিনি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য নির্মিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন। এটির কাজ শেষ করে দুই সপ্তাহ বিরতি নিয়ে শুরু করবেন ‘রকস্টার’ নামে আরও একটি সিনেমার কাজ। এটি নির্মিত হবে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে। এতে শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা। প্রধান নায়িকা কে হবেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি, তবে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকবেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা—এমনটাই শোনা যাচ্ছে। সিনেমাটির পরিচালক আজমান রুশো এ বিষয়ে বলেন, ‘এসব নিয়ে এখনই কোনো কথা বলতে পারছি না। কয়েকদিনের মধ্যে আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে এ নিয়ে কিছুই বলতে পারছি না।’ তানজিয়া মিথিলাও এ বিষয়ে একেবারে চুপ। শুধু জানালেন, সবকিছু চূড়ান্ত হোক, তবেই সিনেমা নিয়ে কথা বলতে পারব।

তবে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিংয়ে বসেছেন মিথিলা। চরিত্রটাও তার পছন্দ হয়েছে। তবে সিনেমার প্রধান নায়িকা হিসেবে থাকতে পারেন বাংলাদেশ কিংবা পাকিস্তানের জনপ্রিয় কোনো তারকা। কিন্তু কারও সঙ্গে চূড়ান্ত কিছু না হওয়ায় এখনই কিছু বলতে চাইছেন না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের প্রধান নায়িকার নাম চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা হতে পারে বলে জানা গেছে। এতে দ্বিতীয় নায়িকার চরিত্রটিও গুরুত্বপূর্ণ।

তানজিয়া জামান মিথিলা শুরুতে ছিলেন র‍্যাম্প মডেল। একটা সময় অভিনয়ে মনোযোগী হন। ছোট পর্দাতেও কাজ করেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ওটিটিতেও তাকে দেখা গেছে। ২০২০ সালে ‘রোহিঙ্গা’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন। কিছুদিন আগে জানান, তিনি এবার বাংলাদেশের সিনেমায় মনোযোগী হতে চান। শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চান। সবকিছু ঠিকঠাক থাকলে ‘রকস্টার’ দিয়েই হয়তো পূরণ হবে মিথিলার সে ইচ্ছা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X