কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

বাব আল-মান্দেব প্রণালিতে হুতি যোদ্ধারা টহল দিচ্ছে। ছবি: সংগৃহীত
বাব আল-মান্দেব প্রণালিতে হুতি যোদ্ধারা টহল দিচ্ছে। ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার দাবি নাকচ করে দিয়ে বলেছে, নৌ অবরোধ কেবল সৌদি আরবকে লক্ষ্য করেই আরোপ করা হয়েছে।

হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন। খবর আল জাজিরার।

তিনি বলেন, কিছু পক্ষ যে দাবি করছে যে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই তথ্যটি তা সঠিক নয়।

আবদুস সালাম জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগেই ঘোষণা দিয়েছে যে তাদের সামুদ্রিক অবরোধ শুধুমাত্র সৌদি আরবের বিরুদ্ধে। ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ এবং ইয়েমেনের জনগণের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করে এমন ন্যায্য সমাধান প্রত্যাখ্যানের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে গোষ্ঠীটি। যার পরিপ্রেক্ষিতে লোহিত সাগরে চলাচলকারী সৌদির দুই জাহাজে হামলা চালায় তারা। হামলার পর অন্যান্য জাহাজও লোহত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি এড়িয়ে চলতে শুরু করে।

এ ছাড়া লোহিত সাগর অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর উদ্দেশে রেডিওর মাধ্যমে সতর্কবার্তা পাঠাচ্ছে বলে জানায় আন্তর্জাতিক চেম্বার অব শিপিং (আইসিএস)।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বীমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১০

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১১

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১২

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৩

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৬

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৭

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৮

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৯

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X