তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ মে ২০২৬, ০৫:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদে মুক্তি পাচ্ছে নিশো-পূজার সিনেমা

আফরান নিশো ও পূজা চেরি । ছবি - সংগৃহীত
আফরান নিশো ও পূজা চেরি । ছবি - সংগৃহীত

আফরান নিশো ও পূজা চেরি অভিনীত সিনেমা দম। গত ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর থেকে দর্শক আগ্রহে রয়েছে এটি। দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোয় এখনো প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এবার জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। গতকাল দুপুরে চরকির ভেরিফয়েড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ২০ মে রাত ১২টা (২১ মে, বাংলাদেশ সময়) থেকে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে।

ঘোষণার পোস্টে দর্শকরা তাদের অপেক্ষার কথা জানিয়েছেন। তারা বলতে চাইছেন, এ অপেক্ষা যেন শেষ হচ্ছে না। সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে স্বীকার করেছেন ‘দম’ সিনেমাটি নির্মাণের মুন্সিয়ানার কথা। তারা বলতে চেয়েছেন বাংলা চলচ্চিত্রের মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে সিনেমাটি। দর্শকদের প্রতিক্রিয়ায় সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে এসেছে তা হলো, এর কারিগরি দক্ষতা। দর্শকরা মুগ্ধ হয়ে জানিয়েছেন, এমন অসাধারণ এবং উন্নত মানের ভিজ্যুয়াল তারা বাংলা সিনেমায় দেখেননি। সিনেমার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ভিএফএক্সের কাজ এতটাই উপভোগ্য ছিল যে, বড় পর্দায় সিনেমাটি দেখার অভিজ্ঞতাকে অনেকে হলিউড সিনেমার সঙ্গে তুলনা করেছেন।

সিনেমাটির পরিচালক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এ জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দেশ-বিদেশের সবাই এ জয় উপভোগ করবেন। ঈদ উপলক্ষে চরকি তার দর্শকদের বড় কিছু দেওয়ার চেষ্টা করে। তাদের জন্য ‘দম’ সিনেমাটি সেই উপহার।”

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X