তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ শুরু হচ্ছে ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব’

'আলেয়া' নাটকের দৃশ্য। ছবি - আয়োজকদের সৌজন্যে
'আলেয়া' নাটকের দৃশ্য। ছবি - আয়োজকদের সৌজন্যে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে শুরু হচ্ছে চার দিনব্যাপী এই উৎসব। আয়োজনের শেষ দিন ২৮ জুলাই। বাঁশরীর আয়োজনে অনুষ্ঠিত এবারের উৎসবের প্রতিপাদ্য ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক’। চার দিনে কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে নির্মিত মোট ১০টি নাটক মঞ্চস্থ হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আজ বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেবেন উৎসব সমন্বয়ক ও নাট্যনির্দেশক গোলাম সারোয়ার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপা। উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে সাজ্জাদ সাজু নির্দেশিত বাঁশরী রেপার্টরি থিয়েটারের প্রযোজনা ‘বনের মেয়ে পাখি’।

উৎসব প্রসঙ্গে বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, ‘কবি নজরুল ইসলামের অগণিত নাটকের সঙ্গে দর্শক-শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার ধারাবাহিকতায় এবারও দ্বিতীয়বারের মতো এই নাট্যোৎসবের আয়োজন করেছি।’

উৎসব সমন্বয়ক গোলাম সারোয়ার বলেন, ‘লুপ্তপ্রায় লেটো শিল্পধারাকে নাগরিক সমাজের সামনে তুলে ধরা এবং নজরুলের নাট্যসৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। আশা করছি, দর্শকদের আন্তরিক সাড়া পাব।’

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১০

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১১

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১২

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৩

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৪

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৫

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৬

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৭

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৮

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৯

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

২০
X